Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় রাহুলের পাশেই মমতা, সোম থেকেই উত্তপ্ত হতে পারে সংসদ

সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই এই প্রস্তাব নিয়ে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়েছে। সংসদীয় কার্যসূচিতে ইতিমধ্যে বিষয়টি বিতর্কের জন্য তালিকাভুক্তও করা হয়েছে (no confidence and vote against the speaker)।

স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় রাহুলের পাশেই মমতা, সোম থেকেই উত্তপ্ত হতে পারে সংসদ

মমতা বন্দ্যোপাধ্যায় ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 March 2026 15:33

দ্য ওয়াল ব্যুরো: লোকসভার স্পিকার ওম বিড়লার (Speaker Om Birla) বিরুদ্ধে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থনের চূড়ান্ত সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতেই এই প্রস্তাব নিয়ে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়েছে। সংসদীয় কার্যসূচিতে ইতিমধ্যে বিষয়টি বিতর্কের জন্য তালিকাভুক্তও করা হয়েছে (no confidence and vote against the speaker)।

তৃণমূলের ‘শর্তসাপেক্ষ’ সমর্থন

বাজেট অধিবেশনের (Budget Session) প্রথম পর্বে যখন কংগ্রেসের মুখ্য সচেতক কে সুরেশ এই নোটিস জমা দিয়েছিলেন, তখন তাতে তৃণমূলের কোনও সাংসদের সই ছিল না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সে সময় স্পষ্ট জানিয়েছিলেন, অনাস্থা প্রস্তাবে সই করতে তাঁদের আপত্তি নেই, তবে তার আগে বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চের (India Bloc) দলগুলির একটি যৌথ বিবৃতি প্রয়োজন। অবশেষে দলীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে তৃণমূল সাংসদরা এই অনাস্থার পক্ষেই সওয়াল করতে চলেছেন।

কেন এই অনাস্থা?

  • ​বিরোধী শিবিরের অভিযোগ, স্পিকার ওম বিড়লা চূড়ান্ত ‘পক্ষপাতদুষ্ট’ আচরণ করছেন। বিরোধীদের মূল অভিযোগগুলি হল

    রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপন পর্বে বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী সাংসদকে বলতে বাধা দেওয়া হয়েছে।
  • ​একতরফা ভাবে আট জন সাংসদকে নিলম্বিত বা সাসপেন্ড করেছেন স্পিকার।
  • ​কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈয়ের মতে, সভার নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ হয়েছেন বিড়লা।

​সংসদীয় পাটিগণিত ও নিয়ম

​সংবিধানের ৯৪(সি) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারকে সরানোর সংস্থান থাকলেও, বর্তমান লোকসভার (Lok Sabha) সংখ্যার বিচারে এই প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। নিয়ম মেনে আলোচনার ১৪ দিন আগেই ১২০ জন সাংসদের সই সম্বলিত এই নোটিস জমা দেওয়া হয়েছে। সংসদীয় দস্তুর মেনে, এই প্রস্তাবটি যতক্ষণ বিবেচনাধীন থাকবে, ততক্ষণ ওম বিড়লা সভার কার্যক্রম পরিচালনা করবেন না। তাঁর পরিবর্তে ডেপুটি স্পিকার বা রাষ্ট্রপতি নিযুক্ত কোনও সাংসদ অধিবেশন চালাবেন।

​ভারতের সংসদীয় ইতিহাসে ইতিপূর্বে স্পিকারকে সরানোর চেষ্টা সফল না হলেও, এবারের এই লড়াই বিরোধী ঐক্যের এক বড় পরীক্ষা হতে চলেছে।


```