Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

লালকেল্লায় জোর করে ঢোকার চেষ্টা, দিল্লিতে গ্রেফতার ৫ বাংলাদেশি নাগরিক

পুলিশের (Police) তরফে জানানো হয়েছে, “গ্রেফতার হওয়া পাঁচজনের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাঁরা দিল্লিতে শ্রমিকের কাজ করেন।"

লালকেল্লায় জোর করে ঢোকার চেষ্টা, দিল্লিতে গ্রেফতার ৫ বাংলাদেশি নাগরিক

লালকেল্লা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 August 2025 08:17

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) ঐতিহাসিক লালকেল্লার (Red Fort) চত্বরে জোর করে ঢোকার চেষ্টা করেছিলেন পাঁচ বাংলাদেশি (Bangladeshi) নাগরিক—এমনটাই দাবি করল দিল্লি পুলিশ। সোমবার পুলিশ জানিয়েছে, ওই পাঁচজনই অবৈধ অনুপ্রবেশকারী (Illegal immigrants) এবং তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পুলিশের (Police) তরফে জানানো হয়েছে, “গ্রেফতার হওয়া পাঁচজনের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাঁরা দিল্লিতে শ্রমিকের কাজ করেন। তাঁদের থেকে বেশ কিছু বাংলাদেশি পরিচয়পত্র ও কাগজপত্র উদ্ধার হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।”

এদিকে, দিল্লির কাছাকাছি গুরগাঁওয়েও আরও ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। পুলিশ জানিয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে শহরে বসবাস করছিলেন। তাঁদের কাছ থেকেও বাংলাদেশি পরিচয়পত্র উদ্ধার হয়েছে।

গুরগাঁও পুলিশের পিআরও সন্দীপ কুমার জানিয়েছেন, “দশজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।”


```