Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাংলাদেশি ভাষা: শাহের নিন্দা, মমতার লড়াইয়ের প্রশংসা করে স্ট্যালিন পোস্ট, 'দিদি বাংলার ঢাল'

বাংলাকে দিল্লি পুলিশ তাদের নথিতে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে। ওই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। মমতা রবিবারই এক্স পোস্টে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হন।

বাংলাদেশি ভাষা: শাহের নিন্দা, মমতার লড়াইয়ের  প্রশংসা করে স্ট্যালিন পোস্ট, 'দিদি বাংলার ঢাল'

শেষ আপডেট: 4 August 2025 19:34

দ্য ওয়াল ব্যুরো: হিন্দি আগ্রাসনের বিরোধিতা ও তামিল ভাষার প্রসারের দাবিতে দীর্ঘদিন ধরে দিল্লির বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (CM Stalin Condemns)। বাংলা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লড়াইকেও কুর্নিশ জানিয়েছেন ডিএমকে নেতা।

বাংলাকে দিল্লি পুলিশ তাদের নথিতে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে। ওই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও তাঁর দল তৃণমূল কংগ্রেস। মমতা রবিবারই এক্স পোস্টে দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব হন।

সোমবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দিল্লি পুলিশ ও কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের বিরুদ্ধে সডব হন। এক্স পোস্টে স্ট্যালিন বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে "বাংলাদেশি ভাষা" হিসেবে বর্ণনা করেছে। এটি আমাদের জাতীয় সঙ্গীতের ভাষার অপমান।

স্ট্যালিনের বক্তব্য, এটা কোনও অনিচ্ছাকৃত ভুল নয়।  এটি একটি সরকারের অন্ধকার মানসিকতা প্রকাশ যা ধারাবাহিকভাবে দেশের বৈচিত্র্যকে ক্ষুণ্ন এবং পরিচয় সত্ত্বাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে।

স্ট্যালিন লিখেছেন, অ-হিন্দি ভাষাগুলির উপর এই আক্রমণের মুখে, মাননীয় 
দিদি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গের ভাষা এবং জনগণের জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে আছেন। তিনি কিছুতেই বাংলার উপর  এই আক্রমণ বরদাস্ত করবেন না।


```