Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বিমানবন্দর থেকে উদ্ধার ৪০ কোটি টাকার গাঁজা, ব্যাংকক থেকে ঘুরপথে দেশে ফিরেও পুলিশের জালে মহিলা

এনসিবি আরও জানায়, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে মহিলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

বিমানবন্দর থেকে উদ্ধার ৪০ কোটি টাকার গাঁজা, ব্যাংকক থেকে ঘুরপথে দেশে ফিরেও পুলিশের জালে মহিলা

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 July 2025 13:01

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরে মহিলার ব্যাগ থেকে উদ্ধার ৪০০ কেজি গাঁজা। বুধবার সকালে হায়দরাবাদ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে (Ganja Worth Rs 40 Crore Seized At Hyderabad Airport)। বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য ৪০ কোটি টাকা বলে অনুমান।

পুলিশ সূত্রে খবর, গোপনসূত্রে খবর পেয়ে এদিন সকালে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালায় তদন্তকারীদের একটি দল। এক মহিলা যাত্রীকে আটক করে এনসিবি-র আধিকারিকরা। তাঁর দুটি ব্যাগে তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক (হাইড্রোপনিক গাঁজা) উদ্ধার করেছে।  

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত মহিলা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মাদকটি সংগ্রহ করেছিলেন। তবে সরাসরি ব্যাংকক থেকে ভারতে এলে সন্দেহের চোখে পড়তে পারেন ভেবে তিনি ঘুরপথে দুবাই হয়ে দেশে ফেরেন। এনসিবি জানিয়েছে, এর আগেও বহুবার ব্যাংকক থেকে আসা যাত্রীদের কাছ থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। তাই এবার নতুনভাবে রুট বদল করে ভারত আসেন অভিযুক্ত মহিলা।

এনসিবি আরও জানায়, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালানো হচ্ছে। এই চক্রের সঙ্গে মহিলার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ভারতে এবং থাইল্যান্ডে তাঁর মাদকচক্রের কোনও যোগাযোগ রয়েছে কি না, তাও খুঁজে দেখছেন গোয়েন্দারা।


```