দুপুরে শিশুটির ইউনিফর্ম গোছাতে গিয়ে তার মা লক্ষ্য করেন তাতে রক্ত লেগে আছে। এমনকি মেয়ের গোপনাঙ্গেও রক্ত দেখতে পান। এরপরই সন্দেহ লাগে তাঁর।
_0.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 July 2025 17:20
দ্য ওয়াল ব্যুরো: চার বছরের পড়ুয়াকে স্কুলের ভিতরে ধর্ষণের অভিযোগ কর্নাটকে। বাড়ি ফেরার পর মেয়ের ইউনিফর্ম দেখে সন্দেহ হয় মায়ের। এরপর খুঁটিয়ে দেখতেই সামনে এল এই ন্যাক্কারজনক ঘটনা (4 Year old raped In School in Karnataka)। দিন কয়েকদিন আগেই এক চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ২১ বছরের যুবককে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ২৩ জুলাইয়ের। প্রতিদিনের মতোই সকালে মেয়েকে স্কুলে ছাড়তে আসেন তার বাবা। স্কুল শেষে দুপুর আড়াইটে নাগাদ বাড়িতে নিয়ে যান।
ওইদিন দুপুরে শিশুটির ইউনিফর্ম গোছাতে গিয়ে তার মা লক্ষ্য করেন তাতে রক্ত লেগে আছে। এমনকি মেয়ের গোপনাঙ্গেও রক্ত দেখতে পান। এরপরই সন্দেহ লাগে তাঁর।
দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, সে যৌন নির্যাতনের শিকার। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এরপরই পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। পকসো আইনে ( Protection of Children from Sexual Offences) মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, স্কুলেই ধর্ষণ করা হয়েছে চার বছরের ছাত্রীকে (4 Year old raped In School in Karnataka)। তবে এখনও পর্যন্ত কাউকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা যায়নি।
চলতি মাসেই কর্নাটকেই চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ২১-এর যুবককে গ্রেফতার করা হয়। বন্ধুদের সঙ্গে খেলার সময়েই তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেন অভিযুক্ত, শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে যুবককে হাতেনাতে ধরে ফেলে, তাঁরাই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয়, তদন্তে এই তথ্যই উঠে আসে।