থানায় অভিযোগ করেন অমিতের মা কান্তি দেবী। মমতাকেই ছেলের খুনের জন্য দায়ী করেন তিনি। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তরুণীকে গ্রেফতার করে পুলিশ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 July 2025 14:00
দ্য ওয়াল ব্যুরো: লিভ-ইন শুরু করার কিছু সময়ের মধ্যেই যুগলের সম্পর্কে তিক্ততা। দিনের পর দিন অশান্তি। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও বাধা দিচ্ছিলেন যুবক, সেই রাগেই শেষে প্রেমিককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তরুণীর বিরুদ্ধে (Army Jawan Choked To Death By Live-In Partner)। অভিযুক্তকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অমিত সাগর (৩২)। পেশায় একজন জওয়ান ছিলেন। গত কয়েক বছর ধরেই প্রেমিকা মমতার সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন তিনি। বিজনৌরের নাজিবাবাদ এলাকার আদর্শনগরে বাড়ি ভাড়া নিয়েছিলেন দু'জনে (Live-in relationship with Mamta)।
নাজিবাবাদের সার্কেল অফিসার নীতেশ প্রতাপ সিং জানান, ১৫ জুলাই গুরুতর অবস্থায় অমিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তে জানা যায়, অমিতের মৃত্যু স্বাভাবিক নয়। শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে।
এরপরই থানায় অভিযোগ করেন অমিতের মা কান্তি দেবী। মমতাকেই ছেলের খুনের জন্য দায়ী করেন তিনি। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তরুণীকে গ্রেফতার করে পুলিশ।
জেরায় অমিত সাগরকে খুনের (Amit Sagar Murdered) অপরাধ স্বীকার করেন মমতা। তাঁর কথায়, অমিত নিয়মিত মদ খেতেন। নেশার ঘোরে প্রায়ই মারধর করতেন। এই সম্পর্ক থেকে মুক্তি চাইছিলেন তিনি। পুলিশের বক্তব্য, অভিযুক্ত মমতা স্পষ্ট জানিয়েছেন, তিনি এই সম্পর্কে আর থাকতে চাইছিলেন না। তাই এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। খুনের মামলা রুজু করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।