কয়েকজন এলাকাবাসীদের সামনেই এই ভয়ংকর ঘটনা ঘটেছে। তাঁরা জানিয়েছেন, দুষ্কৃতীদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। বাইকে করে কয়েকজন সুমিত কুমারের পিছু নিয়ে সেখানে আসে। সুযোগ বুঝেই গুলি করে পালিয়ে যায়।
.jpg.webp)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 July 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: জেল থেকে বেরোতেই 'শট ডেড' খুনে অভিযুক্ত ২২ বছরের যুবক (22 year old accused shot dead in Bihar)। সম্প্রতি একটি খুনের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার বিহারের (Bihar Murder Case) সমসতিপুর জেলার পেঠিয়া বাজার এলাকায় মাথায় গুলি লেগে খুন হলেন সুমিত কুমার।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ছ'টা নাগাদ অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতীরা সুমিতকে লক্ষ্য করে গুলি চালায় (22 year old accused shot dead in Bihar)। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কয়েকজন এলাকাবাসীদের সামনেই এই ভয়ংকর ঘটনা ঘটেছে। তাঁরা জানিয়েছেন, দুষ্কৃতীদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। বাইকে করে কয়েকজন সুমিত কুমারের পিছু নিয়ে সেখানে আসে। সুযোগ বুঝেই গুলি করে পালিয়ে যায়।
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (ASP) সঞ্জয় কুমার পাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 'সুমিত কুমার একটি খুনের মামলায় অভিযুক্ত ছিলেন। কিছুদিন আগেই তিনি জামিনে ছাড়া পান। বৃহস্পতিবার সন্ধ্যায় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাঁকে গুলি করে পালিয়ে যায়।' পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান আধিকারিক।
তবে এখনও অবধি এই খুনের পেছনের সঠিক কারণ স্পষ্ট নয় বলে জানিয়েছে বিহার পুলিশ। যদিও প্রাথমিক অনুমান, 'ব্যক্তিগত শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড।' তবে সমস্ত সম্ভাবনার দিক খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা যাচ্ছে।