Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চারদিনে বিস্ফোরক সহ গ্রেফতার চার ডাক্তার! 'হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম'-এর মুখ কারা

দুটি পৃথক ঘটনায় একদিনের ব্যবধানেই এই গ্রেফতারি ঘটে। তবে দুই মামলার মধ্যে সরাসরি কোনও যোগ এখনও পর্যন্ত নিশ্চিত করেনি প্রশাসন। তবুও তদন্তকারীদের মতে, এরা সবাই পাকিস্তান ও আরব দুনিয়ার বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত।

চারদিনে বিস্ফোরক সহ গ্রেফতার চার ডাক্তার! 'হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম'-এর মুখ কারা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 November 2025 18:31

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে আতঙ্ক বাড়ছে চিকিৎসক (Doctors) পরিচয়ের আড়ালে গড়ে ওঠা সন্ত্রাসের ঘাঁটি নিয়ে। এক সপ্তাহের ব্যবধানে চার জন চিকিৎসক ও তাঁদের একাধিক সহযোগীকে গ্রেফতার (Arrest) করেছে তদন্তকারী সংস্থাগুলি। উত্তরপ্রদেশ, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর এবং গুজরাটে আলাদা অভিযানে বিপুল অস্ত্র, বিস্ফোরক এবং রাসায়নিক পদার্থ বাজেয়াপ্ত হয়। এই ঘটনাগুলি প্রমাণ করছে, উচ্চশিক্ষিত পেশাজীবীদের একাংশকেও ক্রমশ ব্যবহার করা হচ্ছে সন্ত্রাসের হাতিয়ার হিসেবে।

দুটি পৃথক ঘটনায় একদিনের ব্যবধানেই এই গ্রেফতারি ঘটে। তবে দুই মামলার মধ্যে সরাসরি কোনও যোগ এখনও পর্যন্ত নিশ্চিত করেনি প্রশাসন। তবুও তদন্তকারীদের মতে, এরা সবাই পাকিস্তান ও আরব দুনিয়ার বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত। তাদের মধ্যে কেউ কেউ নিষিদ্ধ সংগঠন আইএসআইএস, জইশ-ই-মহম্মদ (JeM) ও আনসার গাজওয়াত-উল-হিন্দ (AGUH)-এর নির্দেশে সক্রিয় ছিল।

আদিল রাদার

প্রথম গ্রেফতার হন জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগ মেডিক্যাল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক আদিল আহমদ রাদারের। তাঁর লকার থেকে উদ্ধার হয় একটি একে-৪৭ রাইফেল। আদিলের বয়স ২৭। তদন্তে জানা গেছে, তিনি জইশ-ই-মহম্মদ ও আনসার গাজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত ছিলেন।

জানা গেছে, ২৪ অক্টোবর পর্যন্ত তিনি কলেজে কর্মরত ছিলেন। শ্রীনগরে জইশের (JeM) সমর্থনে পোস্টার দেখা দেওয়ার পর সিসিটিভি ফুটেজ থেকে তাঁর ভূমিকা চিহ্নিত হয়। পরে ৬ নভেম্বর উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ইউএপিএ ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

মুজাম্মিল শাকিল

৯ নভেম্বর ফারিদাবাদ (Faridabad) থেকে ধরা পড়েন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কাশ্মীরি চিকিৎসক মুজাম্মিল শাকিল। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১২টি সুটকেসভর্তি ৩৬০ কেজি সন্দেহজনক অ্যামোনিয়াম নাইট্রেট, যা বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। ফারিদাবাদের পুলিশ কমিশনার সতেন্দ্র কুমার গুপ্ত জানিয়েছেন, শাকিলও জইশ সমর্থক। আদিল রাদারের জিজ্ঞাসাবাদেই তাঁর নাম উঠে আসে।

মহিলা চিকিৎসক

একই অভিযানে আল ফালাহ বিশ্ববিদ্যালয়েরই এক মহিলা চিকিৎসককে (Woman Doctor) গ্রেফতার করা হয়। তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় একটি ‘কারম কক’ অ্যাসল্ট রাইফেল। তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তদন্তকারীরা তাঁর ভূমিকা খতিয়ে দেখছেন।

আহমেদ সাইয়েদ

৭ নভেম্বর গুজরাটের আদালাজ এলাকা থেকে রাজ্য এটিএসের (ATS) হাতে ধরা পড়ে হায়দরাবাদের চিকিৎসক আহমেদ মোহিউদ্দিন সাইয়েদ (৩৫)। চিন-প্রশিক্ষিত এই চিকিৎসক ‘রিসিন’ নামক বিষাক্ত প্রোটিন প্রস্তুত করছিলেন বলে অভিযোগ। দিল্লির আজাদপুর মাণ্ডি, আমদাবাদের নারোদা মার্কেট ও লখনউর আরএসএস কার্যালয়ের মতো জনবহুল এলাকাগুলির রেকি করছিলেন তিনি।

তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত হয় দুটি গ্লক পিস্তল, একটি বেরেটা, ৩০টি বুলেট ও ৪ লিটার ক্যাস্টর তেল। তদন্তে জানা গেছে, তিনি আইএসআইএস-খোরাসান শাখার আবু খাদিমের সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁর বিরুদ্ধেও ইউএপিএ, অস্ত্র আইন ও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, আপাতত গুজরাট ও উত্তর ভারতের এই দুই ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্রের প্রমাণ মেলেনি। তবে নিরাপত্তা সংস্থাগুলির মতে, ঘটনাগুলি দেশের ভিতরে ক্রমবর্ধমান 'হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম'-এর এক বিপজ্জনক ইঙ্গিত।


```