Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ঝাড়খণ্ডের জঙ্গলে নিকেশ মাওবাদী শীর্ষনেতা-সহ ৩, মাথার দাম ছিল এক কোটি

ঝাড়খণ্ডের হাজারিবাগের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ হল তিন মাওবাদী। নিহতদের মধ্যে সহদেব সোরেন নামের এক শীর্ষ মাওবাদী ছিলেন, মাথার দাম ছিল ১ কোটি টাকা।

ঝাড়খণ্ডের জঙ্গলে নিকেশ মাওবাদী শীর্ষনেতা-সহ ৩, মাথার দাম ছিল এক কোটি

সহদেব সোরেন

গার্গী দাস

শেষ আপডেট: 15 September 2025 10:06

দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের হাজারিবাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছেন সহদেব সোরেন। যার মাথার দাম ছিল এক কোটি টাকা।

সোমবার ভোরে পান্তিত্রি জঙ্গলে গুলির লড়াই শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা রক্ষী ও পুলিশ। সকাল ছ’টা নাগাদ গোহর থানার সীমান্তবর্তী ওই জঙ্গলে নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলেন তিন মাওবাদীকে।

তাঁদের দেখে গুলি চালাতে শুরু করেন সিপিআই (মাওবাদী)-র নিষিদ্ধ স্কোয়াডের প্রধান সহদেব সোরেনের বাহিনী। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে।

অভিযান শেষে উদ্ধার হয় তিনজনের দেহ। জঙ্গলে আরও কেউ লুকিয়ে আছে কি না তা দেখতে অভিযান এখনও অব্যাহত রয়েছে।


```