ট্রাম্পের এই সিদ্ধান্ত চিনের জন্যও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ২০২২ সালে ইরান থেকে চিনের আমদানি ছিল ২২ বিলিয়ন ডলার, যার অর্ধেকই জ্বালানি তেল।
.jpg.webp)
শেষ আপডেট: 14 January 2026 15:59
দ্য ওয়াল ব্যুরো: যে দেশগুলি ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে তাদের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছে আমেরিকা (Trump 25 percent tariff)। এরপরই ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয় (India Iran trade)। বিশেষত চাল রফতানিকারীদের মধ্যে আতঙ্ক বাড়ে, কারণ ইরানের জন্য ভারতের বাসমতি চাল (Basmati Rice export) একটি বড় সরবরাহ ক্ষেত্র। তবে ভারত সরকার জানিয়েছে, এই বাড়তি শুল্কের প্রভাব ভারতের ওপর খুবই সামান্য।
কেন বলছে কেন্দ্র, প্রভাব কম?
সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ভারত-ইরান বাণিজ্য (India Iran trade) ছিল মাত্র ১.৬ বিলিয়ন ডলার, যা ইরানের মোট আমদানি বাজারের (প্রায় ৬৮ বিলিয়ন ডলার) ক্ষুদ্র একটি অংশ। ইরানের প্রধান আমদানিকারী দেশগুলির মধ্যে রয়েছে-
এই তালিকা থেকেই বোঝা যায়, ইরানের মোট আমদানির তুলনায় ভারতের অংশীদারি খুব কম।
চাল রফতানিতে দুশ্চিন্তা
ট্রাম্পের ঘোষণার পর ভারতের চাল রফতানি বাজারে সতর্কতা বেড়েছে। কারণ,
ইরানের আমদানি করা চালের দুই-তৃতীয়াংশই ভারত থেকে আসে, ফলে বাজারটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, অনেক ভারতীয় সরবরাহকারী এখন নতুন চুক্তি করতে অনিচ্ছুক হয়ে পড়েছেন। এক বড় চাল রফতানিকারী কোম্পানির কর্মকর্তা রয়টার্সকে জানান, “ট্রাম্পের প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক বাসমতি চাল রফতানিতে বড় চাপ তৈরি করবে।” আরেক রফতানিকারীর উদ্বেগ, “গত দু'মাসে পাঠানো চালের দাম আদৌ আমরা পাব কি না সে আশঙ্কা রয়েছে।" কিছু ক্রেতা জানাচ্ছেন, তাঁদের কাছে পুরো চাল পৌঁছয়নি; কেউ কেউ আবার বিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালিয়েছেন।”
চিনের ওপরও চাপ বাড়বে
ট্রাম্পের এই সিদ্ধান্ত চিনের জন্যও বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ২০২২ সালে ইরান থেকে চিনের আমদানি ছিল ২২ বিলিয়ন ডলার, যার অর্ধেকই জ্বালানি তেল। একই বছরে চিন থেকে ইরানে রফতানি হয় ১৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক কিছু রিপোর্ট বলছে, ২০২৫ সালে ইরানের রফতানি করা মোট তেলের ৮০ শতাংশের বেশি কিনেছে চিন।
ভারতীয় রফতানিকারীরা যদিও পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, তবে কেন্দ্র আশ্বস্ত করেছে, ইরানের সঙ্গে ভারতের মোট বাণিজ্যের পরিমাণ কম হওয়ায় অতিরিক্ত শুল্কের সামগ্রিক প্রভাব তুলনামূলকভাবে সীমিত থাকবে (Delhi response Trump tariff)। তবুও চাল ব্যবসায়ীরা যে অস্থিরতা ও অর্থপ্রাপ্তি নিয়ে শঙ্কায় রয়েছেন, তা এখনও রয়ে গেছে।