Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হুঁশিয়ারি মানল না ইসলামাবাদ! রাজৌরি সেক্টরে ফের পাক ড্রোন, তিনদিনে দু’বার আকাশসীমা লঙ্ঘন

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কড়া সতর্কবার্তার পরই রাজৌরি সেক্টরে ফের পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশ। গুলিবর্ষণ করে ড্রোন নিষ্ক্রিয় করার চেষ্টা ভারতীয় সেনার।

হুঁশিয়ারি মানল না ইসলামাবাদ! রাজৌরি সেক্টরে ফের পাক ড্রোন, তিনদিনে দু’বার আকাশসীমা লঙ্ঘন

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 January 2026 22:16

দ্য ওয়াল ব্যুরো: সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কড়া সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের সীমান্ত। মঙ্গলবার রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (LoC)-র কাছে অন্তত দু’টি সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের উড়ান নজরে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় ভারতীয় সেনা। ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করতে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

সেনা সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় রাজৌরি সেক্টরের ডুঙ্গালা–নাবলা এলাকার কাছে একাধিক ড্রোন উড়তে দেখা যায়। নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোনের অনুপ্রবেশ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) মেনে সেনা জওয়ানরা গুলি চালাতে শুরু করেন। ড্রোনগুলির গতিবিধি ঘিরে মুহূর্তের মধ্যে সীমান্ত এলাকায় চরম সতর্কতা জারি করা হয়।

তাৎপর্যপূর্ণভাবে, এই ঘটনার ঠিক আগেই সীমান্তের ওপার থেকে প্ররোচনা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান। তাঁর সেই সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই ড্রোনের উপস্থিতি নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে রাজৌরি সেক্টরে। বর্তমানে গোটা এলাকায় কড়া নজরদারি চলছে এবং নিরাপত্তা বাহিনী রয়েছে হাই অ্যালার্টে।

উল্লেখ্য, এর আগেও রবিবার সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলায় আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর অন্তত পাঁচটি ড্রোনের গতিবিধি নজরে এসেছিল। রাজৌরি জেলার নওশেরা সেক্টরের গানিয়া–কালসিয়ান গ্রামে ড্রোন দেখা যেতেই কালবিলম্ব না করে গুলিবর্ষণ শুরু করেছিল ভারতীয় সেনা। ওই পাঁচটি ড্রোন কিছুক্ষণ ভারতীয় আকাশসীমায় চক্কর কেটে ফের পাকিস্তানের দিকে ফিরে যায়।

তিন দিনের মধ্যে দু’বার এই ধরনের ড্রোন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা কর্তাদের আশঙ্কা, সীমান্তে কোনও বড়সড় নাশকতার ছক কষা হতে পারে। সেনা ও গোয়েন্দা মহলের অনুমান, ড্রোনের মাধ্যমে শুধু নজরদারিই নয়, মাদক কিংবা অস্ত্রশস্ত্র পাচারের চেষ্টাও করা হতে পারে।


```