Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

চিন সীমান্ত লাগোয়া অরুণাচলে ১০ হাজার ফুট গভীর খাদে ট্রাক পড়ে মৃত ১৭

অসমের তিনসুকিয়া থেকে দিনমজুরদের নিয়ে ট্রাকটি যাচ্ছিল। খবর পাওয়ার পর উদ্ধারকারীরা সেখানে রওনা দেয়।

চিন সীমান্ত লাগোয়া অরুণাচলে ১০ হাজার ফুট গভীর খাদে ট্রাক পড়ে মৃত ১৭

খাদটি এতটাই গভীর যে, বাকিদেরও বাঁচার আশা ক্ষীণ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 11 December 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্ত লাগোয়া একটি সড়কে খাদে ট্রাক পড়ে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকে ২১ জন ছিলেন। সকলেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে অঞ্জ-র ডেপুটি কমিশনার জানান, ১৭ জনের মৃত্যু হয়েছে। খাদটি এতটাই গভীর যে, বাকিদেরও বাঁচার আশা ক্ষীণ।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে গত সোমবার। কিন্তু, জানাজানি হয় মারাত্মকভাবে জখম এক ট্রাকযাত্রী কোনওরকমে সদর শহরে এসে খবর দেওয়ায়। তাঁর মুখ থেকেই এই ভয়ানক দুর্ঘটনার কথা জানা যায়। ছাগলাগাঁও সীমান্ত সড়ক এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ৪৫ কিমি দূরে প্রায় ১০,০০০ ফুট উচ্চতা থেকে ট্রাকটি পড়ে যায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অসমের তিনসুকিয়া থেকে দিনমজুরদের নিয়ে ট্রাকটি যাচ্ছিল। খবর পাওয়ার পর উদ্ধারকারীরা সেখানে রওনা দেয়। এ পর্যন্ত ১৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি মোকদ্দমা দায়ের করে তদন্ত শুরু করেছে।


```