Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মায়ের কাছে বায়না করেও মেলেনি মোবাইল, রাগে-দুঃখে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করল কিশোর

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম গোপাল তায়দে। মোবাইল ফোন চাইলেও তার মা কিনে দিতে রাজি ছিলেন না। সেই অভিমান থেকেই তিসগাঁওয়ের একটি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিল গোপাল। 

মায়ের কাছে বায়না করেও মেলেনি মোবাইল, রাগে-দুঃখে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করল কিশোর

আত্মঘাতী কিশোর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 August 2025 16:32

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই মোবাইল চেয়ে মায়ের কাছে বায়না ধরেছিল ১৬ বছরের নাবালক। কিন্তু প্রতিবারই মানা করে দিচ্ছিল মা। অনেকবার বলেও লাভ হয়নি। অভিমানে পাহাড় থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল কিশোর। ঘটনাটি হারাষ্ট্রের ছত্রপতি সাম্ভাজীনগরের।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম গোপাল তায়দে। মোবাইল ফোন চাইলেও তার মা কিনে দিতে রাজি ছিলেন না। সেই অভিমান থেকেই তিসগাঁওয়ের একটি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিল গোপাল। তদন্তে জানা গেছে, রবিবার কিশোর আরও একবার মায়ের কাছে মোবাইল কেনার আবদার করে। তিনি রাজি না হওয়ায় চরম সিদ্ধান্ত নেয় গোপাল।

স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

গত বছর মহারাষ্ট্রেই একটি এমন ঘটনা ঘটেছিল। জন্মদিনে মা মোবাইল কিনে না দেওয়ায় নিজের বাড়িতেই আত্মঘাতী হয় ১৫ বছরের বিশ্বজিৎ রমেশ চামদানওয়ালে।

২০২৩ সালের জুলাই মাসে, নবি মুম্বইতে আরও এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। দেড় লক্ষ টাকার আইফোন চেয়েছিলেন যুবক। কিন্তু পরিবারের কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। তাই একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিল তাঁর বাবা। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় ওই যুবক।


```