Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪২২ কোটির উড়ালপুল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বৃষ্টিতে ফাটল মাত্র দু'মাসে! কাঠগড়ায় এই রাজ্য

বাস্তবে সেই ‘নিদর্শন’ দু'মাসও টিকল না। টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতেই ধসে পড়েছে এই নির্মাণ। ফাটল ধরেছে উড়ালপুলের একাধিক অংশে। ফলে বিহার সরকারের পরিকাঠামো নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন।

৪২২ কোটির উড়ালপুল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, বৃষ্টিতে ফাটল মাত্র দু'মাসে! কাঠগড়ায় এই রাজ্য

উড়ালপুলে ফাটল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 August 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: মাত্র দু'মাসেই বেহাল অবস্থা নবনির্মিত উড়ালপুলের। জুন মাসে এর উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। নির্মাণে খরচ হয়েছিল ৪২২ কোটি টাকা। কিন্তু প্রথম বর্ষাতেই বিহারের প্রথম ডবল-ডেকার উড়ালপুলে (Double-decker flyover in Patna) ফাটল ধরেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গর্জে উঠছেন নেটিজেনরা।

গত ১১ জুন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) এই ডবল-ডেকার উড়ালপুলের উদ্বোধন করেন। পাটনার অশোক রাজপথের ওপর এই তিনস্তর বিশিষ্ট উড়ালপুলের উদ্দেশ্য ছিল শহরের যানজট কমানো ও যোগাযোগ ব্যবস্থাকে মসৃণ করা।  উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দাবি করেছিলেন, 'এটি শুধু একটা সেতু নয়, একটা নিদর্শন। পাটনার মানুষদের যাতায়াতের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনবে এই উড়ালপুল যা গোটা রাজ্যের নগরোন্নয়ন পরিকাঠামোর মডেল হয়ে উঠবে।'

কিন্তু বাস্তবে সেই ‘নিদর্শন’ দু'মাসও টিকল না। টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতেই ধসে পড়েছে এই নির্মাণ। ফাটল ধরেছে উড়ালপুলের একাধিক অংশে। ফলে বিহার সরকারের পরিকাঠামো নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন।

এক সংবাদ সংস্থা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, উড়ালপুলের একাংশে একাধিক ফাটল, আর তার পাশে জমা জলের আস্ত জলাশয়! সেই ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।

একজন এক্স ব্যবহারকারী লেখেন, 'বিহার আর দুর্নীতি, যেন স্বর্গ থেকে তৈরি হয়ে আসা এক জুটি! এদের বিচ্ছেদ ভাবাই যায় না।' আরেকজন কটাক্ষ করেন, 'আগের ট্র্যাক রেকর্ড দেখে বলতে হয়, এই উড়ালপুল ১৫ দিন টিকেছে, সেটাই তো অনেক! ১২-১৩ দিনেই ধসে পড়া উচিত ছিল।'

উল্লেখ্য, অশোক রাজপথ বরাবর নির্মিত এই তিনস্তর বিশিষ্ট উড়ালপুলে রয়েছে দুটি স্তর। টায়ার ১ (লোয়ার ডেক): ১.৪৫ কিমি, পাটনা কলেজ থেকে বিএন কলেজ পর্যন্ত। টায়ার ২ (আপর ডেক): ২.২ কিমি, কারগিল চক থেকে পাটনা সায়েন্স কলেজ হয়ে শতাব্দীদ্বার পর্যন্ত।

এদিকে শুধু উড়ালপুলেই নয়, লাগাতার বৃষ্টির ফলে পাটনা শহরের একাধিক নিচু এলাকায় জল জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্যের আবহাওয়া দফতর পাটনা, গয়াজি, জামুই, ঔরঙ্গাবাদ-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে।


```