Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ঈশ্বরের সঙ্গে দেখা করতে আত্মবলিদান', চিঠি লিখে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা

ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে লেখা, 'ঈশ্বরের সঙ্গে দেখা করতে চাই, তাই এই আত্মবলিদান'।   

'ঈশ্বরের সঙ্গে দেখা করতে আত্মবলিদান', চিঠি লিখে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা

বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 August 2025 12:14

দ্য ওয়াল ব্যুরো: বহুতলের পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হায়দরাবাদের বাসিন্দা পূজা জৈন (Hyderabad woman death)। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে লেখা, 'ঈশ্বরের সঙ্গে দেখা করতে চাই, তাই এই আত্মবলিদান'। তবে পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণেই আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।

পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের (Hyderabad woman death) হিমায়াতনগরের একটি বহুতলে থাকতেন পূজা জৈন। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন। তাঁর স্বামী অরুণ জৈন সেইসময় ছিলেন অফিসে। বিল্ডিংয়ের নীচে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অরুণকে খবর দেওয়া হয়। পূজাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্তের স্বার্থে মৃতার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই খবর।

এদিকে, আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। সেখানে ৩৬ বছর বয়সী প্রিয়াংশা সোনি নবরাত্রির উপবাস এবং পূজা করতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন। জানা যায়, ঋতুস্রাব শুরু হওয়ায় নবরাত্রির প্রথম দিন থেকেই পূজা-উপবাস করতে পারেননি প্রিয়াংশা। তাঁর স্বামী মুকেশ সোনির দাবি, এই কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাঁর স্ত্রী। ঘটনার পর প্রথমে তাঁকে ঝাঁসি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় তাঁকে। পরে ছেড়ে দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় ফের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


```