Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মর্নিংওয়াকের সময় গলার চেন ছিনতাই! দিল্লিতে আক্রান্ত মহিলা সাংসদ, চিঠি লিখলেন অমিত শাহকে

এদিন সকালে ঘটনাটি ঘটে পোল্যান্ড দূতাবাসের কাছে। কংগ্রেস সাংসদ আর সুধা এক পরিচিতর সঙ্গেই হাঁটছিলেন। সেই সময় হেলমেট পরা এক যুবক স্কুটিতে এসে হঠাৎ তাঁর গলার সোনার চেন ছিনিয়ে পালায়।

মর্নিংওয়াকের সময় গলার চেন ছিনতাই! দিল্লিতে আক্রান্ত মহিলা সাংসদ, চিঠি লিখলেন অমিত শাহকে

সাংসদ আর সুধা (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 August 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লিতে প্রকাশ্য রাস্তায় মহিলা সাংসদ সুধা রামাকৃষ্ণনের গলা থেকে চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতী। সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ চাণক্যপুরীতে হাঁটতে বেরিয়ে এক দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন তিনি (MP's chain snatched in Delhi)। গলায় চেন টান মারায় আঘাত পান, ছিঁড়ে যায় তাঁর পোশাকও। এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) চিঠিও লিখলেন সাংসদ।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে ঘটনাটি ঘটে পোল্যান্ড দূতাবাসের কাছে। সাংসদ আর সুধা এক পরিচিতর সঙ্গেই হাঁটছিলেন। সেই সময় হেলমেট পরা এক যুবক স্কুটিতে এসে হঠাৎ তাঁর গলার সোনার চেন ছিনিয়ে পালায়। তীব্র টানে গলায় চোট পান সাংসদ, ছিঁড়ে যায় তাঁর চুড়িদার। ঘটনার পর সুধা এবং তাঁর সঙ্গী জোরে চিৎকার করে সাহায্য চান।

সুধা জানিয়েছেন, স্কুটিচালক প্রথমে খুব ধীরে গাড়ি চালাচ্ছিল, তাই সন্দেহ করার কোনও কারণ ছিল না। আচমকাই চেন টেনে নেয় সে।

সাংসদ সুধা বর্তমানে তামিলনাড়ু ভবনে থাকছেন। ঘটনার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, 'এই জায়গাটি দেশের অন্যতম নিরাপদ এলাকা। এখানে এক মহিলা সাংসদ যদি আক্রান্ত হন, তাহলে সাধারণ মানুষের কী নিরাপত্তা থাকবে?”

তিনি আরও জানিয়েছেন, এত গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে দোষীকে শনাক্ত করে গ্রেফতারের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।

এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। চাণক্যপুরী ও পার্শ্ববর্তী এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।


```