Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, দুর্ঘটনা এড়াতে ২ ঘণ্টা ঘুরল আকাশেই, পরে বেঙ্গালুরুতে অবতরণ

বড় দুর্ঘটনা এড়াতে ২ ঘণ্টা আকাশেই উড়ে বেড়ায় বিমানটি। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে জ্বালানি ও ওজন কমাতে এই সিদ্ধান্ত নেন পাইলট।

কলকাতাগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, দুর্ঘটনা এড়াতে ২ ঘণ্টা ঘুরল আকাশেই, পরে বেঙ্গালুরুতে অবতরণ

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 August 2025 14:03

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যান্ত্রিক ত্রুটি (Kolkata bound flight technical issue)। দুর্ঘটনা এড়াতে ২ ঘণ্টা আকাশেই উড়ল কলকাতাগামী বিমান। পরে সুযোগ বুঝে বেঙ্গালুরুতে নিরাপদ অবতরণ করলেন পাইলট। রবিবার রাতের এই ঘটনার পর সব যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।  

জানা যায়, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX2718 (এয়ারবাস এ৩২০ মডেল) বিমানটি নির্ধারিত সময়েই বেঙ্গালুরু বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছিল। মাঝ আকাশে পাইলট বুঝতে পারেন কিছু একটা যান্ত্রিক গোলযোগ হয়েছে। দ্রুত খবর দেওয়া হয় কন্ট্রোল রুমে।

বড় দুর্ঘটনা এড়াতে ২ ঘণ্টা আকাশেই উড়ে বেড়ায় বিমানটি। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে জ্বালানি ও ওজন কমাতে এই সিদ্ধান্ত নেন পাইলট। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express Flight) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'বেঙ্গালুরু থেকে উড়ে যাওয়া একটি বিমান যান্ত্রিক সমস্যার কারণে মাঝপথে ফিরে আসে। যান্ত্রিক ত্রুটির জেরে বিমানটিকে প্রাথমিক ভাবে বারবার চক্কর কাটিয়ে জ্বালানি ও ওজন কমানো হয়। এরপরই সতর্কতামূলকভাবে নিরাপদ ল্যান্ডিং করানো হয়।'

এই ঘটনার পর অন্য একটি বিমানে যাত্রীদের কলকাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে বিমানে কতজন যাত্রী ছিলেন, তা জানানো হয়নি। তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। এখনও পর্যন্ত ত্রুটির প্রকৃতি বা সম্ভাব্য কারণ বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।


```