Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অনুপ্রবেশ আটকাল বিএসএফ, আপন করে নিল না বিজিবি-ও! ১৩ বাংলাদেশির স্থান 'নো ম্যানস ল্যান্ডে'

মঙ্গলবার ভারতের তরফ থেকে ৬৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যেই এই ১৩ জন ছিলেন।

অনুপ্রবেশ আটকাল বিএসএফ, আপন করে নিল না বিজিবি-ও! ১৩ বাংলাদেশির স্থান 'নো ম্যানস ল্যান্ডে'

প্রতীকী ছবি

শেষ আপডেট: 28 May 2025 21:33

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে অনুপ্রবেশের চেষ্টা করেছিল একাধিক বাংলাদেশি (Illegal Bangladeshi Immigrants)। কিন্তু সেই চেষ্টায় জল ঢালে বিএসএফ (BSF)। ভারতীয় নিরাপত্তাবাহিনী গুঁতো খেয়ে নিজের দেশেই চলে যাচ্ছিলেন বাংলাদেশিরা। কিন্তু তাদের আর আপন করে নিচ্ছে না বিজিবি-ও (BGB)! ফলত এখন ১৩ জন বাংলাদেশির ঠাঁই হয়েছে 'নো ম্যানস ল্যান্ডে' (No Mans Land)। কোনও দেশই তাঁদের ঢুকতে দিচ্ছে না।

ঘটনা মঙ্গলবার রাতের। কোচবিহারের (Coochbehar) শীতলকুচি ও সিতাই সীমান্ত দিয়ে এ রাজ্যের প্রবেশের চেষ্টা করেছিলেন ওই বাংলাদেশিরা। কিন্তু তৎপর ছিল বিএসএফ। অল্প সময়ের মধ্যেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে তাঁরা। ফলে আবার বাংলাদেশ সীমান্তের দিকে ফেরত যাচ্ছিলেন ওই ১৩ জন। কিন্তু ফিরে যেতে গেলে পড়তে হয় আরও বিপদে। বিজিবি-ও ওপারে তৎপর। তাঁরাও তাদের সীমান্ত পার করতে দেবে না। অগত্যা 'নো ম্যানস ল্যান্ড' এখন ওই বাংলাদেশিদের 'ঘরবাড়ি' হয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার ভারতের তরফ থেকে ৬৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যেই এই ১৩ জন ছিলেন। তবে তারা এখন আটকে পড়েছেন দুই দেশের মাঝে। ৭৮ নম্বর ব্যাটালিয়নের সিতাই-পদ্মা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা আরও বেশি সজাগ হয়েছেন। তাঁরা কোনও ভাবেই অনুপ্রবেশ করতে দেবেন না ওই বাংলাদেশিদের। আর সূত্রের খবর, বিজিবি-ও একই মানসিকতা নিয়ে তৈরি। 

একটি রিপোর্ট বলছে, চলতি বছর ৩০ এপ্রিলের মধ্যে অন্তত ১০০ বাংলাদেশিকে বিএসএফ বিজিবির হাতে তুলে দিয়েছে। যদিও বাংলাদেশি একাধিক সংবাদমাধ্যমের দাবি, ৮০০-র বেশি বাংলাদেশি নাগরিককে এককথায় দেশ থেকে বের করে দিয়েছে বিএসএফ। এক্ষেত্রে ভারত সরকারকে কড়া আক্রমণও করেছে তাঁরা।

ইতিমধ্যে যারা 'নো ম্যানস ল্যান্ড'-এ আটকে রয়েছেন তাদের কোনও খবর পাওয়া যায়নি। ১৩ জনের দলে মহিলা এবং শিশুও আছে বলে জানা গেছে। আদতে তাঁদের বাংলাদেশ ফিরিয়ে নেবে কিনা, সেটাও স্পষ্ট নয়। 


```