Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Covid 19: চোখ রাঙাচ্ছে করোনা, দিল্লিতে এক সপ্তাহে আক্রান্ত ৯৯ জন, দেশে ১০০০ পেরিয়েছে

গোটা দেশ জুড়ে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। দিল্লি, মুম্বই, কেরলের যা দশা, তার জন্য অ্যাডভাইজরিও জারি হয়েছে। রাজধানী এলাকা তো বটেই নয়ডা (Noida), গাজিয়াবাদ (Gaziabad), গুরুগ্রামেও (Gurugram) করোনা চোখ রাঙাচ্ছে ব্যাপক ভাবে।

Covid 19: চোখ রাঙাচ্ছে করোনা, দিল্লিতে এক সপ্তাহে আক্রান্ত ৯৯ জন, দেশে ১০০০ পেরিয়েছে

দিল্লির দশা ভয়াবহ

শেষ আপডেট: 26 May 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশ জুড়ে যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। দিল্লি, মুম্বই, কেরলের যা দশা, তার জন্য অ্যাডভাইজরিও জারি হয়েছে। রাজধানী এলাকা তো বটেই নয়ডা (Noida), গাজিয়াবাদ (Gaziabad), গুরুগ্রামেও (Gurugram) করোনা চোখ রাঙাচ্ছে ব্যাপক ভাবে।

দিল্লিতে এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এঁদের মধ্যে ৯৯ জনই গত সপ্তাহে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে কেরলের অবস্থাও ভাল নয়। সর্বোচ্চ ৪০৩ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সে রাজ্যে। মুম্বইয়ে এখন পর্যন্ত ২০৯ জন এবং দিল্লিতে ১০৪ জন রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে দিল্লি সরকারের স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে সব হাসপাতালকে সতর্ক করেছে। করোনা আক্রান্তের চিকিৎসার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা করতে বলা হয়েছে। এছাড়া ওষুধ ও অক্সিজেন সিলিন্ডারের জোগান পর্যাপ্ত পরিমাণে রাখতে বলা হয়েছে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগীরা রাজধানীতে, নাকি দেশের অন্য কোনও এলাকায় গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন তা জানার চেষ্টা হচ্ছে। চিকিৎসাধীন কয়েকজন দিল্লির বাসিন্দা নন। মন্ত্রী জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। ট্রেনে, রেল স্টেশনে করোনা বিষয়ে সচেতনতামূলক প্রচার জোরকদমে শুরু করেছে প্রশাসন।


```