Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'দেশের জনসংখ্যার ১০ শতাংশ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে', বিহারের ভোটপ্রচারে রাহুলের মন্তব্যে বিতর্ক

রাহুলের এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। দলের নেতা সুরেশ নাখুয়ার সরাসরি অভিযোগ, রাহুল গান্ধী সেনাবাহিনীর মধ্যেও জাতপাতের বিভাজন খুঁজছেন। 

'দেশের জনসংখ্যার ১০ শতাংশ সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে', বিহারের ভোটপ্রচারে রাহুলের মন্তব্যে বিতর্ক

রাহুল গান্ধী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 4 November 2025 19:21

দ্য ওয়াল ব্যুরো: বিহারে নির্বাচনী (Bihar Election) জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নতুন বিতর্কের জড়িয়ে গেলেন কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার কুটুম্বায় প্রচার সভায় তিনি দাবি করেন, দেশের প্রায় ৯০ শতাংশ মানুষ পিছিয়ে পড়া ও সংখ্যালঘু সম্প্রদায়ের হলেও নানাবিধ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাঁদের প্রতিনিধিত্ব নেই। সেই প্রসঙ্গেই তাঁর দাবি, দেশের সেনাবাহিনী ও বড় কর্পোরেট সংস্থাগুলির নিয়ন্ত্রণ মূলত মাত্র ১০ শতাংশ (10% Population) মানুষের হাতে।

রাহুলের বক্তব্য, “দেশের অধিকাংশ মানুষ দলিত, মহাদলিত, পিছিয়ে পড়া ও সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। অথচ বড় সংস্থা থেকে শুরু করে সেনাবাহিনী (Indian Army) - সব জায়গায় নেতৃত্ব ফলান সীমিত অংশের সেই ১০ শতাংশ (10% Population) মানুষ। আমরা চাই ভারত এমন হোক, যেখানে সেই ৯০ শতাংশ মানুষের মর্যাদা ও অধিকার নিশ্চিত হবে।”

রাহুলের এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি (BJP)। দলের নেতা সুরেশ নাখুয়ার সরাসরি অভিযোগ, “রাহুল গান্ধী সেনাবাহিনীর মধ্যেও জাতপাতের বিভাজন খুঁজছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি দেশের ভাবমূর্তিই নষ্ট করছেন।”

এর আগে সেনা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন রাহুল। গত বছর ভারত–চিন সংঘাত (India China Conflict) প্রসঙ্গে মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছিল। সেই সংক্রান্ত শুনানিতে সুপ্রিম কোর্টও তাঁর মন্তব্যের ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে এবং ‘একজন প্রকৃত ভারতীয় হলে এমন মন্তব্য করা যায় না’ বলে পর্যবেক্ষণ দিয়েছিল।

নতুন নির্বাচনী স্লোগান ও সামাজিক ন্যায়ের বার্তা নিয়ে বিহার প্রচারে নেমেছে কংগ্রেস। কিন্তু সেনাবাহিনী নিয়ে মন্তব্য ফের রাজনৈতিক উত্তাপ বাড়াল। এখন দেখার, প্রচার-যুদ্ধের মধ্যেই বিতর্ক কতদূর গড়ায়।

দু-দিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভীতু বলে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। বেগুসরাই ও খাগাড়িয়ার নির্বাচনী জনসভায় রাহুল দাবি করেন, “মোদীজি বড় বড় কথা বলেন, কিন্তু দেশের যুবকদের কর্মসংস্থানের কথা বলেন না। শিল্প, কৃষি বা শিক্ষার উন্নয়ন নয়, শুধু বিভাজনের রাজনীতি করেন।” কংগ্রেস নেতা আরও বলেন, “বিহারে উন্নয়নের নামে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।” এই প্রসঙ্গেই তাঁক কটাক্ষ, “৫৬ ইঞ্চি ছাতির দাবিদার প্রধানমন্ত্রী আসলে 'ডরপোক' (ভীতু)।”


```