Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

জম্মু–কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে নিহত ১০ জওয়ান

প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে অন্তত ১০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাত জন।

জম্মু–কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে গাড়ি পড়ে নিহত ১০ জওয়ান

খাদে পড়ল গাড়ি, মৃত্যু ১০ জওয়ানের

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 January 2026 16:29

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) ডোডা জেলায় ভয়াবহ দুর্ঘটনা (Accident)। ভাদেরওয়া এলাকার পাহাড়ি পথে সেনাবাহিনীর (Indian Army Death) একটি গাড়ি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে অন্তত ১০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাত জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন।

সেনা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সেনাবাহিনীর ওই গাড়িতে মোট ১৭ জন জওয়ান ছিলেন। তাঁরা ডোডা জেলার ভাদেরওয়া সেক্টরের একটি উচ্চতর পোস্টের দিকে যাচ্ছিলেন। পথে খন্নি টপ এলাকায়, ভাদেরওয়া-চম্বা আন্তঃরাজ্য সড়কে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিক ভাবে চার জন সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০-এ। যদিও উদ্ধারকারী দলের একাংশ সূত্রে জানাচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার খবর পেয়েই সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ দল উদ্ধারকাজ শুরু করে। দুর্গম পাহাড়ি রাস্তা ও গভীর খাদে নামার জটিলতার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে বলে জানানো হয়েছে।

আহত সেনাদের মধ্যে যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের দ্রুত হেলিকপ্টারে করে উধমপুরের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, দ্রুত উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থার জন্য সেনা ও প্রশাসনের তৎপরতাকেও সাধুবাদ জানিয়েছেন তিনি।

পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়া ও আঁকাবাঁকা রাস্তা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় বলে প্রশাসনিক মহলের একাংশ মনে করছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।


```