Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

টিকটকের মতোই যেমন খুশি বানানো যাবে শর্ট ভিডিও! নতুন অ্যাপ 'হাইপাই' আনছে জি-৫

দ্য ওয়াল ব্যুরো: টিকটক ব্যান হয়েছে সম্প্রতি। এই অ্যাপের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ফলে বিপুল পরিমাণ গ্রাহকদের একটা জায়গা একেবারে ফাঁকা। এই অবস্থায় ভারতীয় অ্যাপ ডেভেলপার সংস্থাগুলি ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে, টিকটকের বিকল্প হিসেবে কী আনা যায়

টিকটকের মতোই যেমন খুশি বানানো যাবে শর্ট ভিডিও! নতুন অ্যাপ 'হাইপাই' আনছে জি-৫

শেষ আপডেট: 2 July 2020 07:53

দ্য ওয়াল ব্যুরো: টিকটক ব্যান হয়েছে সম্প্রতি। এই অ্যাপের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। ফলে বিপুল পরিমাণ গ্রাহকদের একটা জায়গা একেবারে ফাঁকা। এই অবস্থায় ভারতীয় অ্যাপ ডেভেলপার সংস্থাগুলি ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে, টিকটকের বিকল্প হিসেবে কী আনা যায় বাজারে। এই অবস্থায় ভারতের অন্যতম বড় ওটিটি প্ল্যাটফর্ম জি-৫ বুধবারই নিয়ে এল তাদের নতুন শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের নাম রাখা হয়েছে হাইপাই (HIPI)। বিশেষজ্ঞরা বলছেন, এই প্ল্যাটফর্মটিই চিনের অ্যাপ্লিকেশন টিকটকের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে। ভারত সরকারের 'আত্মনির্ভর ভারত' উদ্যোগের নতুন সংযোজন হিসেবে লঞ্চ করতে চলেছে এই নতুন অ্যাপ, হাইপাই। জি-এর দাবি, এই অ্যাপ ব্যবহারকারীরা টিকটকের মতোই আকর্ষণীয় কনটেন্ট তৈরি করতে পারবেন। এখানে একটি নতুন ফিচার দেওয়া হয়েছে যার নাম 'স্টেট অফ দ্য আর্ট'। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের নিজের কনটেন্ট তৈরি করতে পারবেন। জি ৫ প্ল্যাটফর্মের তরফ থেকে জানানো হয়েছে, যে তাদের এই নতুন শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজের ইচ্ছে মত কনটেন্ট তৈরি করে আপলোড করতে পারবেন। ভারতের উন্নতির লক্ষ্যেই এই নতুন প্ল্যাটফর্মকে নিয়ে আসা হয়েছে। তবে দি-৫ জানিয়েছে, এটা তাদের তৈরি সম্পূর্ণ আলাদা অ্যাপ। এই হাইপাই কোনও ভাবেই জি ৫-এর অংশ নয়। এটি একেবারেই একটি আলাদা অ্যাপ্লিকেশন। এটিকে আলাদা ভাবেই অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য নিয়ে আসা হচ্ছে। ‌হাইপাই অ্যাপ্লিকেশনটি হতে চলেছে ভারতের সর্বপ্রথম সম্পূর্ণ হোমগ্রাউন শর্ট ভিডিও অ্যাপ্লিকেশন, যা টিকটকের বিকল্প হিসেবে উঠে আসবে। একটি আনুষ্ঠানিক ইমেইল বিবৃতিতে হাইপাই অ্যাপ্লিকেশনের ডেভেলপাররা জানিয়েছেন, ব্যবহারকারীরা তাদের অ্যাপটি একটি সুপার অ্যাপ্লিকেশন এক্সপেরিয়েন্স পেতে চলেছেন। এই কোম্পানি জানিয়েছে হাইপাই অ্যাপ্লিকেশন ভারতের সৃজনশীল মানুষদের নিজের শিল্পকাজ প্রদর্শনের সুযোগ করে দেবে। ‌ আগামী ১৫ই জুলাই, আনুষ্ঠানিকভাবে হাইপাই অ্যাপ্লিকেশনকে লঞ্চ করা হবে। তার পর থেকে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।‌ তবে এই অ্যাপ ব্যবহার করতে গেলে সাইন আপ করতে হবে ব্যবহারকারীকে। আগে টিকটক অ্যাপে এমনটা জরুরি ছিল না। ‌ দিন কয়েক আগে ৫৯টি চিনা অ্যাপ্লিকেশন ব্যান হয়ে যাওয়ার পরেই ভারতের বেশ কিছু অ্যাপ্লিকেশন নিজেদের প্রচার ও প্রসার করতে শুরু করেছে। যেমন এদেশের অ্যাপ শেয়ারচ্যাট জানিয়েছে, ৫৯টি অ্যাপ ব্যান হওয়ার পরে তাদের অ্যাপটি প্রতি ঘণ্টায় ৫ লক্ষ ডাউনলোড হচ্ছে। ‌আরও একটি শর্ট ভিডিও অ্যাপ্লিকেশন চিঙ্গারি-ও ডাউনলোড করা হচ্ছে প্রতি ঘন্টায় ১০ লক্ষ করে‌। অন্যদিকে ভারতের তৈরি মিত্রৌ, রোপোসো, বোলো ইন্ডিয়ার মত অ্যাপ্লিকেশনগুলির ডাউনলোড সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া শুরু করেছে।

```