Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Yuvasathi: 'যুবসাথী'তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ! কোন জেলার কী পরিসংখ্যান

সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত যুবসাথীতে মোট আবেদন (Yuva Sathi Application) জমা পড়েছে ৬০ লক্ষ ৯৫ হাজার ১৮১টি। শুধু বুধবারই নতুন করে যুক্ত হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার ৭১টি আবেদন। জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে - ৬ লক্ষ ৯২ হাজার ২৮৩টি।

Yuvasathi: 'যুবসাথী'তে আবেদনের সংখ্যা ছাড়াল ৬০ লক্ষ! কোন জেলার কী পরিসংখ্যান

মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 February 2026 17:01

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) ঠিক আগে রাজ্য বাজেটে ঘোষিত হয়েছিল ‘যুবসাথী’ প্রকল্প (Yuva Sathi)। গত ১৬ তারিখ থেকে শুরু হয়েছিল নাম নথিভুক্তিকরণ (Yuva Sathi Registration) প্রক্রিয়া। বৃহস্পতিবারই তার শেষ দিন। আর ইতিমধ্যে এই প্রকল্পে আবেদনের সংখ্যা ছাড়িয়েছে ৬০ লক্ষ। যদিও মনে করা হচ্ছে আবেদনের মেয়াদ বাড়ানো হতে পারে। 

সরকারি তথ্য বলছে, এখনও পর্যন্ত যুবসাথীতে মোট আবেদন (Yuva Sathi Application) জমা পড়েছে ৬০ লক্ষ ৯৫ হাজার ১৮১টি। শুধু বুধবারই নতুন করে যুক্ত হয়েছে ৩ লক্ষ ২৪ হাজার ৭১টি আবেদন। জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে - ৬ লক্ষ ৯২ হাজার ২৮৩টি। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ ৫ লক্ষ ৮১ হাজার ৫০৩ এবং উত্তর ২৪ পরগনা ৪ লক্ষ ৬৩ হাজার ২১০।

এক নজরে জেলা ভিত্তিক পরিসংখ্যান - (Bekar Bhara District Wise Form Submitted)

উত্তর ২৪ পরগনা - ৪ লক্ষ ৬৩ হাজার ২১০

বাঁকুড়া - ৩ লক্ষ ৩৭৫

পুরুলিয়া - ২ লক্ষ ৯২ হাজার ৩৮৫

নদিয়া - ৩ লক্ষ ২২ হাজার ০২৯

হুগলি - ৩ লক্ষ ১৫ হাজার ৭২৮ 

পূর্ব বর্ধমান - ২ লক্ষ ৮৪ হাজার ৪০৩

পশ্চিম মেদিনীপুর - ২ লক্ষ ৯০ হাজার ৪৮৫ 

হাওড়া - ২ লক্ষ ৮৪ হাজার ৭৩৫

পূর্ব মেদিনীপুর - ৩ লক্ষ ২২ হাজার ৪০০

বীরভূম - ২ লক্ষ ৫৪ হাজার ৮৩২

জলপাইগুড়ি - ২ লক্ষ ৭২০

কোচবিহার - ২ লক্ষ ১৫ হাজার ১২৬

পশ্চিম বর্ধমান - ২ লক্ষ ২৬ হাজার ০৪৭

মালদহ - ২ লক্ষ ৭২ হাজার ৮৭৯

উত্তর দিনাজপুর - ১ লক্ষ ৮০ হাজার ১০২

দক্ষিণ দিনাজপুর - ১ লক্ষ ২০ হাজার ৪৯৪

কলকাতায় - ১ লক্ষ ৫১ হাজার ৬৩৩

আলিপুরদুয়ার - ১ লক্ষ ১১ হাজার ৩৫৮

দার্জিলিং - ১ লক্ষ ১০ হাজার ৭১৯

ঝাড়গ্রাম - ৮২ হাজার ৩৯৭ 

কালিম্পং - ১৯ হাজার ৩৩৮

সরকারি দাবি, তরুণ প্রজন্মকে ডিজিটাল পরিষেবা এবং আর্থিক সহায়তার আওতায় আনতেই এই প্রকল্প চালু হয়েছে। ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে সরাসরি আবেদন নেওয়ায় অংশগ্রহণও বেড়েছে চোখে পড়ার মতো।


```