Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Yuvasathi: শেষ দিন পর্যন্ত বেকারভাতার লাইনে দাঁড়িয়ে আবেদন করলেন ৬৫ লক্ষ, অনলাইনে সংখ্যাটা কত?

মোট কথা, অনলাইন-অফলাইন মিলিয়ে বলা যেতে পারে, বাংলায় শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় এক কোটি। 

Yuvasathi: শেষ দিন পর্যন্ত বেকারভাতার লাইনে দাঁড়িয়ে আবেদন করলেন ৬৫ লক্ষ, অনলাইনে সংখ্যাটা কত?

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 February 2026 21:22

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) ঠিক আগে রাজ্য বাজেটে ঘোষিত হয়েছিল ‘যুবসাথী’ প্রকল্প (Yuva Sathi)। গত ১৬ তারিখ থেকে শুরু হয়েছিল নাম নথিভুক্তিকরণ (Yuva Sathi Registration) প্রক্রিয়া। বৃহস্পতিবারই সেই প্রক্রিয়া শেষ হয়েছে। আর এই প্রকল্পে আবেদনের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৪ লক্ষ ৮৮ হাজার ৫৭৮।

সরকারি তথ্য বলছে, বৃহস্পতিবার নতুন করে যুক্ত হয়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ৩১৫টি আবেদন। জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে - ৭ লক্ষ ৬০ হাজার ৯৭৬টি। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ ৬ লক্ষ ০৬ হাজার ৩৬৫ এবং উত্তর ২৪ পরগনা ৪ লক্ষ ৯৯ হাজার ৩৪০।

এক নজরে জেলা ভিত্তিক পরিসংখ্যান - (Bekar Bhara District Wise Form Submitted)

বাঁকুড়া - ৩ লক্ষ ১১ হাজার ৮৬৪

পুরুলিয়া - ৩ লক্ষ ০৪ হাজার ৬০৪

নদিয়া - ৩ লক্ষ ৪৩ হাজার ০৬১

হুগলি - ৩ লক্ষ ৩৪ হাজার ৬২৮

পূর্ব বর্ধমান - ৩ লক্ষ ৪৭ হাজার ৪১৫

পশ্চিম মেদিনীপুর - ২ লক্ষ ৯০ হাজার ৪৮৫

হাওড়া - ২ লক্ষ ৮৪ হাজার ৭৩৫

পূর্ব মেদিনীপুর - ৩ লক্ষ ০৮ হাজার ৭০৮

বীরভূম - ২ লক্ষ ৬৭ হাজার ০৭৪

জলপাইগুড়ি - ২ লক্ষ ১২ হাজার ১৬২

কোচবিহার - ২ লক্ষ ২৮ হাজার ৯৯৩

পশ্চিম বর্ধমান - ২ লক্ষ ৪৬ হাজার ৫৯০

মালদহ - ২ লক্ষ ৯২ হাজার ৬২৪

উত্তর দিনাজপুর - ১ লক্ষ ৯০ হাজার ৪৯২

দক্ষিণ দিনাজপুর - ১ লক্ষ ২৬ হাজার ০৭০

কলকাতা - ১ লক্ষ ৬২ হাজার ০৬০

আলিপুরদুয়ার - ১ লক্ষ ১৭ হাজার ৭০৩

দার্জিলিং - ১ লক্ষ ১৮ হাজার ৭২৭

ঝাড়গ্রাম - ৮৫ হাজার ০৬৫

কালিম্পং - ২০ হাজার ৪৩৯

বস্তুত, উপরে দেওয়া তথ্য বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত। কিন্তু দিনের শেষে পৌনে ন'টার রিপোর্ট বেরোতেই দেখা গেল, সংখ্যাটা আরও খানিকটা বেড়ে হয়েছে ৬৫ লক্ষ ৫৭৯। এবং এটিই চূড়ান্ত। অন্যদিকে, সূত্রের খবর অনলাইনে বেকার ভাতার আবেদনের সংখ্যাটা ২৫ লক্ষ ছুঁইছুঁই। মোট কথা, অনলাইন-অফলাইন মিলিয়ে বলা যেতে পারে, বাংলায় শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় এক কোটি। 


```