শেষ দিন, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, এই প্রকল্পে অনলাইন (Online) ও অফলাইন (Offline) মিলিয়ে আবেদনকারীর মোট সংখ্যা ৮৪ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে।
.jpeg.webp)
যুবসাথী প্রকল্পে কতজন আবেদন করলেন?
শেষ আপডেট: 27 February 2026 20:49
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের (West Bengal News) সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির তালিকায় নবতম সংযোজন ‘যুবসাথী’ (Yuva Saathi) নিয়ে রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই বেকার ভাতার আবেদন নেওয়া বন্ধ হয়েছে। শেষ দিন, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, এই প্রকল্পে অনলাইন (Online) ও অফলাইন (Offline) মিলিয়ে আবেদনকারীর মোট সংখ্যা ৮৪ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে। গ্রাম থেকে শহর— সর্বত্রই আবেদনকারীদের ভিড় নজর কাড়ছে প্রশাসনের (Bekar Bhata)।
দক্ষিণ ২৪ পরগনা শীর্ষে
যুবসাথী প্রকল্পে আবেদনের নিরিখে জেলাভিত্তিক তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলা থেকে মোট ৯ লক্ষ ৩৪ হাজার ২৮৫ জন প্রার্থী আবেদন জানিয়েছেন, যার মধ্যে ক্যাম্পের মাধ্যমে অফলাইনে আবেদনের সংখ্যাই বেশি (৭ লক্ষ ৬৯ হাজার ৩৭৫)। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদ (৭ লক্ষ ১৪ হাজার ১৩৩) এবং উত্তর ২৪ পরগনা (৭ লক্ষ ২০ হাজার ৭০)।
অনলাইন বনাম অফলাইন: পাল্লা ভারী কোথায়?
সরকারি খতিয়ান বলছে, সাধারণ মানুষের মধ্যে ক্যাম্পে গিয়ে সরাসরি আবেদন করার প্রবণতাই বেশি দেখা যাচ্ছে।
রাজ্যে মোট অফলাইন বা ক্যাম্পের মাধ্যমে আবেদন জমা পড়েছে ৬৫ লক্ষ ৩৪ হাজার ৫১টি।
এর বিপরীতে অনলাইনে আবেদন জমা পড়েছে ১৯ লক্ষ ২৩ হাজার ৫৭৯টি।
সব মিলিয়ে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রাজ্যে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ লক্ষ ৫৭ হাজার ৬৩০।
পিছিয়ে নেই প্রান্তিক জেলাগুলিও
কেবল জনবহুল জেলাই নয়, জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও যুবসাথীর আবেদন নিয়ে যথেষ্ট সাড়া মিলেছে। পশ্চিম মেদিনীপুরে আবেদনের সংখ্যা ৪ লক্ষ ৪৯ হাজার ছাড়িয়েছে, আবার কালিম্পং ও ঝাড়গ্রামের মতো জেলা থেকেও হাজার হাজার যুবক-যুবতী এই প্রকল্পের আওতায় আসার জন্য নাম নথিভুক্ত করেছেন।
প্রশাসনিক মহলের মতে, এই বিপুল সংখ্যক আবেদন খতিয়ে দেখার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। কর্মসংস্থান ও যুব কল্যাণের লক্ষ্যে শুরু হওয়া এই প্রকল্প আগামী দিনে রাজ্যের আর্থ-সামাজিক চিত্রে বড় বদল আনবে বলেই মনে করছে নবান্ন।
বেকারভাতার জন্য আবেদন কোথায় কত? দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান
১. দক্ষিণ ২৪ পরগনা
ক্যাম্পে উপস্থিতি: ৭,৬৯,৩৭৫
অনলাইন আবেদন: ১,৬৪,৯১০
মোট আবেদন: ৯,৩৪,২৮৫
২. মুর্শিদাবাদ
ক্যাম্পে উপস্থিতি: ৬,০৮,৩৬৫
অনলাইন আবেদন: ১,০৫,৭৬৮
মোট আবেদন: ৭,১৪,১৩৩
৩. উত্তর ২৪ পরগনা
ক্যাম্পে উপস্থিতি: ৫,০৫,৬৩৭
অনলাইন আবেদন: ২,১৪,৪৩৩
মোট আবেদন: ৭,২০,০৭০
৪. নদিয়া
ক্যাম্পে উপস্থিতি: ৩,৫১,৩৭১
অনলাইন আবেদন: ১,৪৫,৯২৬
মোট আবেদন: ৪,৯৭,২৯৭
৫. পূর্ব মেদিনীপুর
ক্যাম্পে উপস্থিতি: ৩,৪৯,০২৩
অনলাইন আবেদন: ১,৫২,২৮৬
মোট আবেদন: ৫,০১,৩০৯
৬. হুগলি
ক্যাম্পে উপস্থিতি: ৩,৩৫,১০৭
অনলাইন আবেদন: ১,২৪,১৬৭
মোট আবেদন: ৪,৫৯,২৭৪
৭. হাওড়া
ক্যাম্পে উপস্থিতি: ৩,১৩,৩৬৬
অনলাইন আবেদন: ৬৮,৮০০
মোট আবেদন: ৩,৮২,১৬৬
৮. বাঁকুড়া
ক্যাম্পে উপস্থিতি: ৩,১২,০০৭
অনলাইন আবেদন: ৬৪,৯২১
মোট আবেদন: ৩,৭৬,৯২৮
৯. পশ্চিম মেদিনীপুর
ক্যাম্পে উপস্থিতি: ৩,০৯,৪০৮
অনলাইন আবেদন: ১,৩৯,৯৬৫
মোট আবেদন: ৪,৪৯,৩৭৩
১০. পুরুলিয়া
ক্যাম্পে উপস্থিতি: ৩,০৪,৭৫৭
অনলাইন আবেদন: ৪২,৪৪৪
মোট আবেদন: ৩,৪৭,২০১
১১. পূর্ব বর্ধমান
ক্যাম্পে উপস্থিতি: ২,৯৮,১২৫
অনলাইন আবেদন: ১,০৮,৩৬৭
মোট আবেদন: ৪,০৬,৪৯২
১২. মালদহ
ক্যাম্পে উপস্থিতি: ২,৯৭,২১৫
অনলাইন আবেদন: ১,৪৮,১৩৭
মোট আবেদন: ৪,৪৫,৩৫২
১৩. বীরভূম
ক্যাম্পে উপস্থিতি: ২,৬৭,৬০৩
অনলাইন আবেদন: ৫৭,৩৪৬
মোট আবেদন: ৩,২৪,৯৪৯
১৪. পশ্চিম বর্ধমান
ক্যাম্পে উপস্থিতি: ২,৪৭,৭৭৯
অনলাইন আবেদন: ৫০,৬৮৭
মোট আবেদন: ২,৯৮,৪৬৬
১৫. কোচবিহার
ক্যাম্পে উপস্থিতি: ২,৩০,২০১
অনলাইন আবেদন: ৪২,৭৫৩
মোট আবেদন: ২,৭২,৯৫৪
১৬. আলিপুরদুয়ার
ক্যাম্পে উপস্থিতি: ২,১২,৮২১
অনলাইন আবেদন: ৩৬,৯৫৭
মোট আবেদন: ২,৪৯,৭৭৮
১৭. উত্তর দিনাজপুর
ক্যাম্পে উপস্থিতি: ১,৯০,৯৫৪
অনলাইন আবেদন: ৬১,৫১০
মোট আবেদন: ২,৫২,৪৬৪
১৮. কলকাতা
ক্যাম্পে উপস্থিতি: ১,৬২,০৯১
অনলাইন আবেদন: ৭৩,৪২৯
মোট আবেদন: ২,৩৫,৫২০
১৯. দক্ষিণ দিনাজপুর
ক্যাম্পে উপস্থিতি: ১,২৬,২৭০
অনলাইন আবেদন: ৪১,৬০১
মোট আবেদন: ১,৬৭,৮৭১
২০. দার্জিলিং
ক্যাম্পে উপস্থিতি: ১,১৮,৯৬১
অনলাইন আবেদন: ২৮,৭৪২
মোট আবেদন: ১,৪৭,৭০৩
২১. আলিপুরদুয়ার
ক্যাম্পে উপস্থিতি: ১,১৮,০৬৭
অনলাইন আবেদন: ২০,৪৯৮
মোট আবেদন: ১,৩৮,৫৬৫
২২. হরিগ্রাম
ক্যাম্পে উপস্থিতি: ৮৫,০৯৩
অনলাইন আবেদন: ২৫,৫৫৫
মোট আবেদন: ১,১০,৬৪৮
২৩. কালিম্পং
ক্যাম্পে উপস্থিতি: ২০,৪৫৫
অনলাইন আবেদন: ৪,৩৭৭
মোট আবেদন: ২৪,৮৩২
সর্বমোট
ক্যাম্পে উপস্থিতি: ৬৫,৩৪,০৫১
অনলাইন আবেদন: ১৯,২৩,৫৭৯
মোট আবেদন: ৮৪,৫৭,৬৩০