Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশ বিরোধী পোস্ট করে মগরায় গ্রেফতার যুবক, কাটোয়া স্টেশন থেকে পাকড়াও আরও ১

বুধবার বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় মগড়া থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

দেশ বিরোধী পোস্ট করে মগরায় গ্রেফতার যুবক, কাটোয়া স্টেশন থেকে পাকড়াও আরও ১

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 15 May 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভারত পাকিস্তান সংঘাতের আবহে সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বক্তব্য বলা ও লেখা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক।

তারপরেও সমাজ মাধ্যমে দেশবিরোধী বক্তব্য পোস্ট করায় গ্রেফতার করা হল এক যুবককে। ওই যুবকের নাম মহম্মদ ওয়াকিল। বাঁশবেড়িয়া কলবাজারে বাড়ি ওয়াকিলের। বিরোধীদের অভিযোগ, ফেসবুকে রাফাল নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেন। শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে।

বুধবার বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় মগড়া থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বৃহস্পতিবার  চুঁচুড়া আদালতে পেশ করা হয় মহম্মদ ওয়াকিলকে। এর আগে হুগলির বলাগর পান্ডুয়া থেকে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য করায় দুজনকে গ্রেফতার করা হয়। এবার একই অভিযোগে মগড়া থানা গ্রেফতার করল ওই যুবককে।

অপরদিকে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করায় গ্রেফতার করা হল বর্ধমানের কাটোয়ার এক যুবককেও। গাজিপুর গ্রামের বাসিন্দা রবিউল খান হায়দরাবাদে একটি হোটেলে কাজ করেন। আগে কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। পাঁচদিন আগে ফেসবুকে বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের একটি ভিডিও শেয়ার করেন রবিউল। এই পোস্ট দেখার পরেই স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু রবিউলের হদিশ পাচ্ছিল না পুলিশ। অবশেষে মঙ্গলবার রাতে কাটোয়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।


```