Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিকাশ ভবনের দোতলা থেকে ঝাঁপ এক তরুণীর! বাড়িতে অসুস্থ মা, বেরোতে না পেরে চরম সিদ্ধান্ত

ওই তরুণী এদিন বিশেষ কাজে বিকাশ ভবনে এসেছিলেন। তারপরই চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের জেরে আরও অনেকের মতো তিনিও বিকাশ ভবনে আটকে পড়েন।

বিকাশ ভবনের দোতলা থেকে ঝাঁপ এক তরুণীর! বাড়িতে অসুস্থ মা, বেরোতে না পেরে চরম সিদ্ধান্ত

নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 15 May 2025 18:50

দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারাদের আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার সন্ধেয় বিকাশ ভবনের দোতলা থেকে ঝাঁপ দিলেন এক তরুণী। সূত্রের খবর, ওই তরুণী এদিন বিশেষ কাজে বিকাশ ভবনে এসেছিলেন। তারপরই চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের জেরে আরও অনেকের মতো তিনিও বিকাশ ভবনে আটকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনওভাবে বাইরে বেরোতে না পেরে এদিন সন্ধে ৬টা নাগাদ তিনি বিকাশ ভবনের দোতলা থেকে ঝাঁপ দেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিকাশ ভবন চত্বরে। দোতলা থেকে ঝাঁপ দেওয়ার ফলে ওই তরুণীর পায়ে ও হাতে আঘাত লেগেছে। তিনি জানান, বাড়িতে অসুস্থ মা। আন্দোলনকারীদের বারংবার অনুরোধ করেও বাইরে বেরোতে পারেননি। এদিকে মাকে ওষুধ খাওয়াতে হবে। তাই বাধ্য হয়েই ওপর থেকে লাফ দেন তিনি।

তরুণীর কথায়, "বিশেষ একটি কাজ নিয়ে বিকাশ ভবনে এসেছিলাম। দুপুরে কাজ শেষের পর বেরোতে গিয়ে দেখি বাইরে থেকে গেটে তালা মেরে দিয়েছেন আন্দোলনকারীরা। ওদেরকে বলি যে আমি সরকারি কর্মচারী নই, এখানে বিশেষ কাজে এসেছিলাম। বাড়িতে অসুস্থ মা, তাঁকে ওষুধ খাওয়াতে হবে। কিন্তু ওরা কোনও কথা শোনেনি। বাধ্য হয়েই দোতলা থেকে ঝাঁপ দিই।"

হকের চাকরি ফিরিয়ে দিতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার বেলা থেকে বিকাশ ভবনে বড় ধরনের বিক্ষোভ জমায়েত করে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ। তাঁদের অভিযোগ, অযোগ্যদের বাঁচাতে চাইছে রাজ্য।

এরপরই যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দেন তাঁরা। দেড় ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তাঁরা। 

পরে বিকেলে সাংবাদিক বৈঠক থেকে চাকরিহারারা স্পষ্ট করে দেন, তাঁরা দ্বিতীয়বার কোনও চাকরির পরীক্ষায় বসবেন না। তাঁদের কথায়, "নতুন করে আমরা কোনও পরীক্ষা দেব না, দিতে হলে আগে মুখ্যমন্ত্রী-সহ সব জন প্রতিনিধিকে নতুন করে ভোটে জিতে আসতে হবে। কারণ, আমাদের ভোটে জিতেই তো ওনারা জন প্রতিনিধি হয়েছেন। তাহলে আমাদের নতুন করে যোগ্যতা প্রমাণ করতে হলে, তার আগে ওদেরও নিজেদের যোগ্যতার পরিচয় দিতে হবে।"

এর আগে এসএসসি ভবনে চেয়ারম্যানকে বেশ কয়েক দিন-রাত লাগাতার ঘেরাও করে রেখেছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। এবার বিকাশ ভবনে লাগাতার ঘেরাও অভিযানে নেমেছেন তাঁরা। দাবি দুটো, এক যোগ্যদের চাকরি ফেরানো এবং অযোগ্যদের কঠোর শাস্তির ব্যবস্থা করা।


```