Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চায়ের আড্ডা থেকে কত কী না হয়! ৫০ কেজির বস্তা নিয়ে ৮ কিমি পথ হাঁটলেন যুবক, ভাইরাল ভিডিও

কেন? ঘটনাটা কী?

চায়ের আড্ডা থেকে কত কী না হয়! ৫০ কেজির বস্তা নিয়ে ৮ কিমি পথ হাঁটলেন যুবক, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওর অংশ বিশেষ।

শেষ আপডেট: 21 March 2025 20:41

দ্য ওয়াল ব্যুরো: মাথায় ৫০ কেজির বস্তা নিয়ে অন্ধকার জাতীয় সড়ক ধরে হন হন করে হেঁটে চলেছেন এক যুবক! পিছনে উৎসাহী মানুষের দল। তাদের কারও হাতে টর্চ, কেউ বা মোবাইলের লাইট জ্বেলে পথ দেখালেন। এক, আধ কিলোমিটার নয়, টানা ৮ কিমি পথ!

বৃহস্পতিবার সন্ধেয় এমনই দৃশ্য ধরা পড়ল মুর্শিদাবাদের হরিহরপাড়া-বহরমপুর রাজ্য সড়কে। ইতিমধ্যে ভাইরাল ভিডিও। তাতে দেখা যাচ্ছে, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর সংশ্লিষ্ট যুবকের হাতে নগদ চার হাজার টাকা তুলেও দেওয়া হল।

কেন? ঘটনাটা কী?

জানা যাচ্ছে, মাথায় ৫০ কেজির বস্তা নিয়ে হাঁটা যুবকের নাম আব্বাস আলি। বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ার তাজপুরে৷ সন্ধেই ইফতার সেরে স্থানীয় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। আব্বাসের কথায়, "আড্ডার মধ্যেই বন্ধু চ্যালেঞ্জ ছুঁড়েছিল ৫০ কেজির বস্তা নিয়ে ৮ কিমি হাঁটতে পারলে ৪ হাজার টাকা দেব। আমি রাজি হয়ে যায়!"

যিনি এই বাজি ছুঁড়েছিলেন সেই নজরুল শেখ বলেন, "চায়ের আড্ডায় কথায় কথায় চ্যালেঞ্জের কথা বলেছিলাম। কে জানতো এভাবে বন্ধু রাজি হয়ে যাবে!" 


```