Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

খো খো খেলে চাকরি পেয়েছিলেন, হৃদরোগে হঠাৎ মৃত্যু হুগলির তরুণ সিভিক ভলান্টিয়ারের

মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে থানায় যাওয়ার সময় রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

খো খো খেলে চাকরি পেয়েছিলেন, হৃদরোগে হঠাৎ মৃত্যু হুগলির তরুণ সিভিক ভলান্টিয়ারের

মৃত সিভিক ভলান্টিয়ার

শেষ আপডেট: 27 May 2025 17:32

দ্য় ওয়াল ব্যুরো, হুগলি:  খুব ভালো খো খো খেলতেন। খো খো খেলেই সিভিক ভলান্টিয়ারের চাকরি পেয়েছিলেন সুকান্ত পাল। মাত্র ৩২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাজিডাঙ্গা গ্রামের বাসিন্দা সুকান্ত পাল (৩২)।  চুঁচুড়া থানায় পোস্টিং ছিল তাঁর। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে থানায় যাওয়ার সময় রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান।

তাঁর পরিবারের সদস্যরা জানান, খো খো খেলে অনেক পুরস্কার পেয়েছেন সুকান্ত। চাকরি পাওয়ার পরেও খেলাধুলোর মধ্য়েই ছিলেন। এমন একজন তরতাজা যুবকের এমন হঠাৎ মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা পরিবার। শোকের ছায়া নেমে এসেছে দেবানন্দপুর গ্রামেও। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়। সেখানে পাড়া-প্রতিবেশী বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।

দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পীযুষ ধর বলেন, "খুব মর্মান্তিক ঘটনা। একটা তরতাজা যুবকের এভাবে মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না। ওর ছোট একটা মেয়ে আছে।"


```