Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

IPL 2025: আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের প্রস্তুতি শুরু, সম্মান জানানো হবে সশস্ত্র বাহিনীকে

বিসিসিআই ‘অপারেশন সিঁদুর’র (Operation Sindoor) সাফল্য উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই উদ্দেশে সমাপণী অনুষ্ঠানে সিডিএস (CDS), সেনাপ্রধানের (Army Chief) পাশাপাশি বিমান বাহিনী (Indian Airforce) ও নৌবাহিনী (Indian Navy)  প্রধানদেরও আমন্ত্রণ জানিয়েছে। 

IPL 2025: আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের প্রস্তুতি শুরু, সম্মান জানানো হবে সশস্ত্র বাহিনীকে

আইপিএল ২০২৫

শেষ আপডেট: 27 May 2025 18:19

দ্য ওয়াল ব্যুরো: আজই শেষ হচ্ছে আইপিএল ২০২৫-এর গ্রুপ পর্ব। এর পর হবে কোয়ালিফায়ার আর এলিমিনেটর পর্বের ম্যাচ। আর তারপর ফাইনাল। অর্থাৎ আইপিএল ২০২৫ যে শেষ পর্বে চলে এসেছে এটা বলাই যায়। এই আবহে বিসিসিআই শুরু করে দিয়েছে সমাপ্তি অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব।

মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং লখনউ সুপার জায়ান্টসের (LSG) মধ্যে ম্যাচটি হবে এই মরশুমের শেষ গ্রুপ পর্বের ম্যাচ। এর পর, বৃহস্পতিবার থেকে প্লে-অফের ম্যাচগুলি খেলা হবে এবং তারপরে ৩ জুন, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ১৮তম আসরের খেতাব লড়াই অনুষ্ঠিত হবে। 

এরই মধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আইপিএলের সমাপণী অনুষ্ঠানের (Closing Ceremony) প্রস্তুতি শুরু করেছে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, সমাপ্তি অনুষ্ঠানের জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছে বিসিসিআই।

বিসিসিআই অপারেশন সিঁদুর’র (Operation Sindoor) সাফল্য উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই উদ্দেশে সমাপণী অনুষ্ঠানে সিডিএস (CDS), সেনাপ্রধানের (Army Chief) পাশাপাশি বিমান বাহিনী (Indian Airforce) ও নৌবাহিনী (Indian Navy)  প্রধানদেরও আমন্ত্রণ জানিয়েছে। 

বিসিসিআই সচিব (BCCI Secretary) দেবজিৎ সাইকিয়াকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, "বোর্ড আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতা, সাহস এবং নিঃস্বার্থ সেবাকে সালাম জানায়, যাদের অপারেশন সিঁদুর’র বীরত্বপূর্ণ প্রচেষ্টা জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের অনুপ্রাণিত করেছিল। শ্রদ্ধার নিদর্শন হিসাবে আমরা সমাপণী অনুষ্ঠানটি সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি।"

বোর্ড সচিব সেই সঙ্গে বলেন, “অপারেশন সিঁদুর’র সাফল্যের জন্য আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে আমরা তিন বাহিনীর প্রধান, শীর্ষ পদস্থ কর্মকর্তা এবং ভারতীয় সেনাবাহিনীর সৈন্যদের আমন্ত্রণ জানিয়েছি।”

সেই সঙ্গে বোর্ড সূত্র জানা গিয়েছে, দেশপ্রেমের অনুভূতি আরও বৃদ্ধি করার জন্য, সামরিক ব্যান্ডের অনুষ্ঠানে পরিবেশনা করার সম্ভাবনা রয়েছে। যার পরে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লক্ষেরও বেশি দর্শকের সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় বিসিসিআই আশাবাদী যে, সমাপ্তি অনুষ্ঠানটি সফল হয়ে উঠব। সাইকিয়া বলেন, যদিও ক্রিকেট একটি জাতীয় আবেগ, তবুও আমাদের দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং নিরাপত্তার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। 

তবে, আইপিএল চলাকালীন সশস্ত্র বাহিনীকে উৎসর্গীকৃত কোনও অনুষ্ঠানের আয়োজন এটিই প্রথম নয়। ২০১৯ সালে, বিসিসিআই চেন্নাইয়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক ব্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছিল এবং পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর সশস্ত্র বাহিনীকে ২০ কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। উল্লেখ্য, পুলওয়ামা হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন।


```