Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ইংল্যান্ডের ঘাসে ভরা বাইশ গজে ডিউক বল হাতে কীভাবে ‘ক্ষুরধার’ হয়ে উঠবেন কুলদীপ যাদব?

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্ট মিলিয়ে ১৯ উইকেট নেন কুলদীপ যাদব। একা হাতে ধস নামান বিপক্ষ শিবিরে। যে কারণে এবারও একই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের আগে দল বাছাইয়ে কুলদীপকে টিমে রাখতে দু’বারও চিন্তা করেননি নির্বাচকরা।

ইংল্যান্ডের ঘাসে ভরা বাইশ গজে ডিউক বল হাতে কীভাবে ‘ক্ষুরধার’ হয়ে উঠবেন কুলদীপ যাদব?

কুলদীপ যাদব

শেষ আপডেট: 27 May 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: ‘কুলদীপ আর আগের বোলার নেই।‘

কথাটা বলে খানিক থামলেন কপিল পান্ডে। টিম ইন্ডিয়ার স্পিনার কুলদীপ যাদবের ছেলেবেলার কোচ। নিজের হাতে গড়েপিটে তৈরি করেছেন। জানেন কোথায় দুর্বলতা। শক্তি? তাও বিলক্ষণ মালুম!

২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্যান্ড সিরিজে দলের বোলিং স্তম্ভ হয়ে উঠতে চলেছেন কুলদীপ যাদব। আর এই আবহে স্পিনারের দক্ষতা ও অভিজ্ঞতার সারাৎসার মেলে ধরলেন কপিল। বললেন, ‘এটা আগের ইংল্যান্ড টিম নয়। যদিও আমরা দেখেছি, আগের বার ওরা কুলদীপকে খেলতে কতটা ভয় পেয়েছিল। বোলিংয়ের ধাঁধাই বুঝতে পারেনি।‘

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্ট মিলিয়ে ১৯ উইকেট নেন কুলদীপ যাদব। একা হাতে ধস নামান বিপক্ষ শিবিরে। যে কারণে এবারও একই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের আগে দল বাছাইয়ে কুলদীপকে টিমে রাখতে দু’বারও চিন্তা করেননি নির্বাচকরা।

এরপরেও প্রশ্ন উঠবে, কুলদীপ আর আগের বোলার নেই—একথা কেন বললেন কপিল? কী এমন অতীত, যেটাকে তুলনায় আনতে চাইছেন কুলদীপের ছেলেবেলার বোলিং কোচ?

এর জন্য একটা ছোট্ট তথ্যই যথেষ্ট। কুলদীপ যাদবের বয়স ৩০ বছর। অথচ জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ১৩ টেস্ট! আঠারোর ইংল্যান্ড সিরিজে বল হাতে আগাপাশতলা নির্বিষ। কোনওভাবে এতটুকু ছাপ ফেলেননি! আবার এই একই বোলার পরের বছর অস্ট্রেলিয়ায় যান। সিডনি টেস্টে তুলে নেন পাঁচ উইকেট। বদল আনেন বোলিং রান আপে, ডেলিভারির লেন্থ আরও আঁটসাঁট করেন। এতটাই ছাপ ফেলেছিলেন, যে দলের তখনকার কোচ রবি শাস্ত্রী কোনও অস্বস্তি ছাড়াই সাফ ঘোষণা করেন—‘কুলদীপই বিদেশের মাটিতে ভারতের প্রধান স্পিনার।‘

অথচ এরপরই নেমে আসে বিপর্যয়। ফর্ম হারান, হাঁটুতে মারাত্মক চোট পান, কেরিয়ার নিয়ে দেখা দিয়ে সংশয়। যে কারণে দলের এক নম্বর স্পিনার নামতে নামতে চলে যান পাঁচে! আর অশ্বিন, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এমনকী কুলদীপেরও পরে!

এরপর সময়ের চাকা গড়িয়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরেছেন কুলদীপ। হাতে ফিরেছে জাদু। সেই আগের মতোই বিষাক্ত ঘূর্ণি, উইকেট তোলা, রান আটকানোর দক্ষতা দেখা যাচ্ছে বাইশ গজে। চ্যাম্পিয়নস ট্রফি ছিল ট্রেলার। টেস্ট তাঁর পরিচিত বধ্যভূমি। ইংল্যান্ডের ‘বাজবলার’দের শাসন করতে ভারতের তুরুপের তাস হয়ে উঠতে পারেন কুলদীপ যাদব।

কীভাবে? সেটাই ব্যাখ্যা করেছেন কপিল। তিনি বলেছেন, ‘ডিউক বলে স্পিন করা একটা শিল্প। আমার মতে, শেন ওয়ার্ন এর শ্রেষ্ঠ শিল্পী। কুলদীপকে ডিউক বলে ছন্দ খুঁজতে হবে।‘ এরপর জুড়ে দিয়েছেন, ‘ভারতের মাটিতে ও উইকেটের খোঁজে নামে। কিন্তু বিদেশে, যেখানে বাইশ গজ পেসারদের সাহায্য করে, সেখানে কুলদীপকে উইকেট নেওয়ার পাশাপাশি রানও আটকাতে হবে।‘

এই দায়িত্ব যে কুলদীপ ভোলেননি, প্রমাণ মিলেছিল গত বছর। অশ্বিনের সঙ্গে একটি পডকাস্টে হাজির হয়ে তিনি স্পষ্ট বলে দেন, ‘আগে ভাবতাম এক নম্বর স্পিনার হতে গেলে দিনে ১৫ ওভার বল করতে হবে। কোনওভাবে স্পেল-পিছু ২৫ থেকে ৩০ রানের বেশি দেওয়া যাবে না। তখন ৪ উইকেট নেওয়াটাই ছিল যথেষ্ট। কত রান দিলাম সেটা মাথায় আসত না।‘

যার পাশে বসে নিজের ধারণা-বদলের কথা ঘোষণা করেছিলেন, সেই অশ্বিনই কিন্তু প্রকাশ্যে কুলদীপের হয়ে সওয়াল করেছেন। তাঁকে যে কোনও মূল্যে ইংল্যান্ড সিরিজের জন্য দলে নেওয়ার আর্জি জানিয়েছেন। নিজের পডকাস্টে বলেছেন, ‘ভারতের কুলদীপকে ছাড়া বিদেশে যাওয়াই উচিত নয়। আমি খুব কড়াভাবে কথাটা জানাতে চাই।‘

বিদেশে কেন বেশি ধারাল, বেশি ছাপ ফেলবেন কুলদীপ? বিশদে ব্যাখ্যা করেছেন কপিল যাদব। তাঁর যুক্তি, ‘অস্ট্রেলিয়া গ্রিন-টপ বাইশ গজে সবসময় শেন ওয়ার্নকে খেলাত। আমি বলছি না কুলদীপ আর ওয়ার্ন একই মানের বোলার। কিন্তু ক্রিজ যত ঘাসে ঢাকা থাকবে, তত কুলদীপের উইকেট তোলার সম্ভাবনা বাড়বে। ইংল্যান্ডের প্রথম বল থেকে আক্রমণের ধাত রয়েছে। কখনও কখনও অবিবেচকের মতোও চালিয়ে খেলে। তাই যে পিচে বাউন্স রয়েছে সেখানে কুলদীপের অতিরিক্ত গতি মেশানো স্পিন বোলিং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে।‘

ওয়ার্নের সঙ্গে তুলনা টানেননি কপিল। কিন্তু অজি কিংবদন্তিই ২০১৯ সিরজে কুলদীপকে বলেছিলেন, ‘যায় আসে না তুমি উইকেট পেলে কী পেলে না। আমি চাই তুমি হাসিমুখে খেল!’

কপিল পান্ডে একথা কতটা জানেন, এই নিয়ে সংশয় রয়েছে। তাঁর শিষ্য আর আগের মতো নেই—ঘোষণা করা কোচ সাফ বলেছেন—‘শেন ওয়ার্ন ইংল্যান্ড যেভাবে পারফর্ম করেছেন, কুলদীপ যদি তার ৫০ শতাংশও করে দেখাতে পারে, তাহলেই ভারত সিরিজ জিতে ফিরবে!’


```