Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভ্যালেন্টাইন্স ডে-র বিশেষ অফার, প্রাক্তন প্রেমিক-প্রেমিকার নামে রাখুন আরশোলার নাম

দ্য ওয়াল ব্যুরো: প্রথম প্রেম ভোলা যায় না। ভোলা যায় না প্রথম প্রেম ভাঙাও। অনেক সময়ে সে ভাঙনে পারস্পরিক বোঝাপড়া থাকলেও, তিক্ততাও কম থাকে না বহু ক্ষেত্রে। থাকে রাগ, দুঃখ। রাগের মাথায় 'অমুকের নামে কুকুর পোষা'র কথা অনেকেই শুনেছেন। কিন্তু রাগ মে

ভ্যালেন্টাইন্স ডে-র বিশেষ অফার, প্রাক্তন প্রেমিক-প্রেমিকার নামে রাখুন আরশোলার নাম

শেষ আপডেট: 6 February 2019 04:39

দ্য ওয়াল ব্যুরো: প্রথম প্রেম ভোলা যায় না। ভোলা যায় না প্রথম প্রেম ভাঙাও। অনেক সময়ে সে ভাঙনে পারস্পরিক বোঝাপড়া থাকলেও, তিক্ততাও কম থাকে না বহু ক্ষেত্রে। থাকে রাগ, দুঃখ। রাগের মাথায় 'অমুকের নামে কুকুর পোষা'র কথা অনেকেই শুনেছেন। কিন্তু রাগ মেটাতে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার নামে আরশোলা পোষার কথা কখনও শুনেছেন কি? তেমন সুযোগই মিলতে চলেছে ইংল্যান্ডের সেভেনওকসের দ্যা হেমস্লে কনসারভেশন সেন্টারে। সেন্টার কর্তৃপক্ষ অবশ্য বলছেন, প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার নামে আরশোলার নাম রেখে তাঁরা প্রেমগুলি অমর করার কথা ভেবেছেন, কিন্তু প্রাক্তন প্রেম আর কে অমর করতে চায়! তাই প্রাক্তনের নামে আরশোলার নাম রাখার আনন্দে বহু মানুষ নাম লিখিয়েছেন এই সুযোগে অংশগ্রহণ করার। ইংল্যান্ডের ওই চিড়িয়াখানা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই বিশেষ অফার এনেছে। চিড়িয়াখানায় রয়েছে বেশ কিছু প্রজাতির আরশোলা ৷ আর সেই সব আরশোলার নামকরণ করতে পারেন আপনিই ৷ এর জন্য আপনাকে অবশ্য খরচা করতে হবে দেড় পাউন্ড ৷ ভারতীয় মুদ্রায় যা ১৪০ টাকা ৷ তবে এ ব্যাপারে চিড়িয়াখানা তরফ থেকে রয়েছে একটাই শর্ত ৷ আরশোলার নাম হতে হবে আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার নামেই ৷ জানা গিয়েছে, একটি চ্যারিটির জন্যই এই আরশোলার নামকরণের সুযোগ মিলছে ৷ এই নামকরণ থেকে ওঠা টাকা ক্যানাসর পিড়ীতদের হাতে তুলে দেবেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷

```