Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাহুল ইস্তফা দিন, নইলে তাঁর সম্মান নষ্ট হবে, টুইট যশবন্তের

দ্য ওয়াল ব্যুরো : রাহুল গান্ধী কি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন? তিনি নিজে বলছেন, পদ ছাড়ছেনই। তবে তার আগে দলকে নতুন সভাপতি বেছে নেওয়ার সময় দেবেন। অন্যদিকে দলের শীর্ষস্থানীয় নেতারা তাঁকে বোঝাচ্ছেন, তিনি যেন ইস্তফা না দেন। এই পরিস্থিতি

রাহুল ইস্তফা দিন, নইলে তাঁর সম্মান নষ্ট হবে, টুইট যশবন্তের

শেষ আপডেট: 30 May 2019 09:42

দ্য ওয়াল ব্যুরো : রাহুল গান্ধী কি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন? তিনি নিজে বলছেন, পদ ছাড়ছেনই। তবে তার আগে দলকে নতুন সভাপতি বেছে নেওয়ার সময় দেবেন। অন্যদিকে দলের শীর্ষস্থানীয় নেতারা তাঁকে বোঝাচ্ছেন, তিনি যেন ইস্তফা না দেন। এই পরিস্থিতিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা বললেন, রাহুল যেন কংগ্রেস সভাপতির পদ থেকে সত্যিই ইস্তফা দেন। না হলে তাঁর সম্মানহানি হবে। বৃহস্পতিবার যশবন্ত টুইট করেছেন, যদি রাহুল পদত্যাগের সিদ্ধান্তে অবিচল না থাকেন, তাহলে মানুষের চোখে তিনি আরও ছোট হয়ে যাবেন। কংগ্রেস দলটাকে চালানোর জন্য আপাতত কোনও প্রেসিডিয়াম তৈরি করা যেতে পারে। অন্য ব্যবস্থাও করা যেতে পারে। https://twitter.com/YashwantSinha/status/1133994056671883264 এর আগেও কংগ্রেস ও রাহুল গান্ধীকে নানা পরামর্শ দিয়েছেন বিজেপির এই প্রাক্তন মন্ত্রী। গত মার্চে তিনি রাহুলকে বলেছিলেন, নির্বাচনের জন্য এখন থেকে জাতীয় স্তরে জোট গড়ে তোলার চেষ্টা করা উচিত। তিনি টুইট করেন, রাহুল গান্ধীকে একটা অযাচিত উপদেশ দিচ্ছি। আজ থেকেই বিহার, ঝাড়খণ্ড, দিল্লি ও অন্যত্র জোট তৈরির চেষ্টা করুন। ইতিমধ্যে দেরি হয়ে গিয়েছে। প্রায় দেড় বছর তৎকালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী ইস্তফা দেন। তখন দলের শীর্ষ স্থানটি পান রাহুল। ৪৮ বছরের কংগ্রেস সভাপতি গত সপ্তাহে ওয়ার্কিং কমিটিকে জানিয়েছেন, নির্বাচনে পরাজয়ের দায় স্বীকার করে তিনি পদ ছাড়তে চান। ২০১৪ সালে সনিয়ার নেতৃত্বে কংগ্রেস মাত্র ৪৪ টি আসন পেয়েছিল। এবার ভোটে রাহুলের নেতৃত্বে কংগ্রেস পেয়েছে মাত্র ৫২ টি। অন্যদিকে বিজেপি পেয়েছে ৩০৩ টি আসন। এনডিএ পেয়েছে মোট ৩৫২ টি। এরপর রাহুল বলেন, দলের এই বিপর্যয়ের জন্য ১০০ শতাংশ দায়ী তিনি নিজে। যে আসনটি দীর্ঘকাল যাবৎ নেহরু-গান্ধী পরিবারের দুর্গ হিসাবে ধরা হয়, সেই অমেঠীতেও বিজেপির স্মৃতি ইরানির কাছে রাহুল হেরেছেন। এরপরে তিনি বলেন, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমি আগামী দিনেও কংগ্রেসের শৃঙ্খলাপরায়ণ সৈনিক হিসাবে থাকব। সাহসের সঙ্গে লড়াই চালাব। কিন্তু আমি আর দলের সভাপতি থাকতে চাই না। কংগ্রেসের বাইরে থেকেও অনেকে বলেছেন, রাহুলের এই সময় পদ ছাড়া উচিত হবে না। তামিল সুপারস্টার রজনীকান্ত বলেছেন, গণতন্ত্রে বিরোধীদের শক্তিশালী হওয়া উচিত। সেকথা ভেবে রাহুলের পদত্যাগ করা উচিত নয়। ডিএমকে নেতা এম কে স্ট্যালিন ও আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবও বলেন, রাহুলের পদত্যাগ করা ঠিক হবে না।

```