Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যমুনায় সফেদ ঢেউ, দূষণের ভূষণ নিয়ে জেরবার দিল্লি

দ্য ওয়াল ব্যুরো: যমের মঙ্গলকামনায় কপালে ফোঁটা দিয়েছিলেন বোন যমুনা (yamuna)। আবার যমুনাকে চিরকাল রক্ষা করার সংকল্প করেছিলেন দাদা যম। সেই রীতি মেনেই চলে আসছে ভাইফোঁটার অনুষ্ঠান। কিন্তু প্রতিবার এই ভাইফোঁটার পরে সবচেয়ে বিপজ্জনক অবস্থা হয় এই যম

যমুনায় সফেদ ঢেউ, দূষণের ভূষণ নিয়ে জেরবার দিল্লি

শেষ আপডেট: 8 November 2021 09:52

দ্য ওয়াল ব্যুরো: যমের মঙ্গলকামনায় কপালে ফোঁটা দিয়েছিলেন বোন যমুনা (yamuna)। আবার যমুনাকে চিরকাল রক্ষা করার সংকল্প করেছিলেন দাদা যম। সেই রীতি মেনেই চলে আসছে ভাইফোঁটার অনুষ্ঠান। কিন্তু প্রতিবার এই ভাইফোঁটার পরে সবচেয়ে বিপজ্জনক অবস্থা হয় এই যমুনারই। সৌজন্য ভাইফোঁটার ঠিক আগে আগে পার হওয়া দীপাবলি। দীপাবলির দূষণে শ্বাসরোধ হয়ে যায় দিল্লির যমুনা নদীর। জলের বদলে সেখানে শুধুই বিষাক্ত ফ্যানা। প্রতিবারই নদীর এই চেহারা দেখে তোলপাড় হয় পরিবেশপ্রেমী মহল, কিন্তু সেটুকুই সার। এর কোনও সমাধান কখনওই বেরোয় না। এবারেও দীপাবলির পরেই দিল্লির কালিন্দি কুঞ্জের কাছে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা গেল রবিবার থেকে। অতি দূষণের কারণে যমুনায় অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ায় শনিবার সন্ধ্যা থেকেই রাজধানীর জল সরবরাহ ব্যাহত হয়েছে। জল সরবরাহ দূরের কথা, বিষাক্ত ফ্যানায় ঢেকেছে গোটা নদী। দুলকি চালে নদীর স্রোতে ভেসে চলেছে সাদা, ঘন সেই ফ্যানা। নৌকা চলেছে সেই ফ্যানার বুক ভেদ করেই। Delhi government's grand plan to clean up Yamuna: Ask babas, kids to spread  the good word | Delhi News - Times of Indiaএ ছবি দেখে বোঝাই যাচ্ছে, মুখে যাই বলা হোক, নেতারা যমুনাকে দূষণমুক্ত করার জন্য তেমন কিছুই করেননি।  যমুনায় তাই এই দৃশ্য প্রতি বছর ফিরে আসে। প্রতিবারই একই আশ্বাস দেওয়া হয় দূষণ মুক্ত যমুনার। আর প্রতি বছরই দেখা যায় যমুনা সাদা ফ্যানায় ঢেকেছে। এই বছরে অতি-দূষণের আশঙ্কা আগে থেকে ছিলই। সত্যি হল সেটাই। আইনের, নিয়মের তোয়াক্কা না করে দিল্লিতে চলেছে তুমুল দীপাবলি উদযাপন। ধোঁয়ায় ভরেছে রাজধানীর আকাশ-বাতাস। ফলস্বরূপ চরম দূষণের ফল ভোগ করছেন সাধারণ মানুষ। চোখ জ্বালা, চোখ থেকে জল পড়া, নিশ্বাসের কষ্ট, কাশি-- নানা রকম সমস্যায় ধুঁকছে দিল্লি।Yamuna River Pollution and Sustainable Solutions for the Futureশুভেন্দুর লালবাতি নিভল বলে, ভিড়তে পারেন তৃণমূলেও, দাবি মমতার মন্ত্রীর তথ্য বলছে, বৃহস্পতিবার অর্থাৎ দীপাবলির রাতেই  দিল্লির বায়ু দূষণের পরিমাণ বিপদসীমা পেরিয়ে যায়। শুক্রবার এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ বাতাসের গুণগত মান পেরিয়ে যায় ১০০০! ফলে সবমিলিয়ে বলা যায়, কোভিড এবং পরিবেশের কথা ভেবে যে আইনি ফাঁস আদালত বেঁধে দিয়েছিল, তা মোটেই রক্ষা করতে পারেননি সাধারণ নাগরিকরা। সচেতনতার অগ্নিপরীক্ষায় ডাঁহা ফেল করেছেন তাঁরা। Toxic foam pollutes India's sacred Yamuna River - ABC Newsদূষণ পর্ষদ অবশ্য আগেই জানিয়েছিল, দীপাবলির আগে শুধুমাত্র খড় পোড়ানোর কারণেই রাজধানীর দূষণের মাত্রা ২৫ শতাংশ বেড়ে যায়। দিল্লি ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে বেড়ে ওঠে দূষণ। এর মধ্যে এ বছর ঠান্ডা পড়তে শুরু করেছে ভালই। বইতে শুরু করেছে উত্তর-পশ্চিম বাতাস। এই হাওয়া পঞ্জাব এবং হরিয়ানার শস্য পোড়ানোর ধোঁয়াকে রাজধানীর দিকে টেনে আনে। Yamuna pollution: SC issues notice to Jal Shakti Ministry, DJB, othersকরোনা পরিস্থিতি এবং একই সঙ্গে দিল্লির বাতাসে দূষণের মাত্রার কথা মাথায় রেখে রাজধানীতে যে কোনও ধরনের বাজি পোড়ানোয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লির কেজরীবাল সরকার। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা তো ছিলই। কিন্তু নিয়ম-নিষেধকে সিন্দুকে তুলে রেখে কার্যত বাঁধভাঙা অনিয়মে সামিল হয়েছে দিল্লি। একই সঙ্গে বিষে ভরেছে যমুনা নদী। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```