Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

নদিয়ায় বাংলাদেশি সন্দেহে নাবালক ও মাকে মারধর! বিএসএফ জওয়ানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

নাবালকের মায়ের অভিযোগ, “হঠাৎ পথ আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। পরিচয়পত্র দেখাতে চেয়েছিলাম, কিন্তু কথা শুনতেই চাননি। আমার ছেলেকে মেরেছে, আমার গায়েও হাত তুলেছে।”

নদিয়ায় বাংলাদেশি সন্দেহে নাবালক ও মাকে মারধর! বিএসএফ জওয়ানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 January 2026 19:16

দ্য ওয়াল ব্যুরো: সীমান্ত এলাকায় ফের উত্তেজনা। বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারী সন্দেহে নাবালক ও তার মাকে মারধরের অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর (BSF) এক জওয়ানের বিরুদ্ধে। সোমবার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার (Nadia) চাপড়া থানার সীমান্তবর্তী গ্রামে। ইতিমধ্যেই ঘটনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার।

স্থানীয় সূত্রের খবর, টিউশন সেরে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল বছর ১১-র এক খুদে। অভিযোগ, ওই সময়ই তাকে বাংলাদেশি সন্দেহে আটকায় বিএসএফ। কথোপকথনের মাঝেই নাবালককে মারধর করা হয় বলে দাবি পরিবারের। বাধা দিতে গেলে তার মাকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, অভিযোগ এমনই। আহত শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার খবর গ্রামে পৌঁছতেই সোমবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী হাটখোলা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর গেট এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “বারবার গ্রামে ঢুকে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহের জেরেই সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন”

নাবালকের মায়ের অভিযোগ, “হঠাৎ পথ আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফ। পরিচয়পত্র দেখাতে চেয়েছিলাম, কিন্তু কথা শুনতেই চাননি। আমার ছেলেকে মেরেছে, আমার গায়েও হাত তুলেছে।”

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিএসএফ জওয়ানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও নির্যাতনের অভিযোগ তুলে একটি পরিবার লিখিত অভিযোগ জমা দিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি বিএসএফ।


```