দ্য ওয়াল ব্যুরো: হিন্দি সিনেমার নাম ইংরেজিতে কেন? অভিনেতা ও কলাকুশলীদের নামই বা ইংরেজিতে লেখা হচ্ছে কেন? হিন্দিতে কি লেখা যায় না? কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সম্প্রতি এমন প্রশ্ন করেছে প্রোডিউসারস গিল্ড অব ইন্ডিয়া, ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া, টিভি প্রোডিউসারস কাউন্সিল অব ইন্ডিয়া এবং আরও কয়েকটি ফিল্ম ফেডারেশনকে।
ওই সংঠনগুলিকে চিঠি দিয়ে বলা হয়েছে, ছবি যদি হিন্দিতে তৈরি হয়, তাহলে অভিনেতা ও কলাকুশলীদের নাম হিন্দিতে লেখায় যুক্তিসঙ্গত। না হলে যে দর্শক ইংরেজি জানেন না, তিনি বুঝবেন কী করে?
ফিল্ম ডিরেক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী বলেছেন, সরকার ঠিকই বলেছে। দুঃখের বিষয়, সরকারকে একথা মনে করিয়ে দিতে হল। যে ভাষায় ছবি তৈরি হচ্ছে, সেই ভাষাকে সম্মান জানানো উচিত।