Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আমদাবাদে ম্যাচে নামার আগে ঋদ্ধিমান ও শামিকে বিশেষ স্মারক, বলুন তো কেন

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলার দুই ক্রিকেটারকে বিশেষ স্মারক দিল গুজরার দল কর্তৃপক্ষ। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) চলতি আসরে ভাল খেলার পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে স্থান পান

আমদাবাদে ম্যাচে নামার আগে ঋদ্ধিমান ও শামিকে বিশেষ স্মারক, বলুন তো কেন

শেষ আপডেট: 25 April 2023 17:18

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে বাংলার দুই ক্রিকেটারকে বিশেষ স্মারক দিল গুজরার দল কর্তৃপক্ষ। ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) চলতি আসরে ভাল খেলার পরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলে স্থান পাননি। তিনি আসলে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের গোপন কথা ফাঁস করে সকলের বিরাগভাজন হয়েছেন। তাই তিনি ভাল খেললেও জাতীয় দলের দরজা তাঁর জন্য খোলা কঠিনই।

যদিও আইপিএলের ফ্রাঞ্চাইজি দলের পক্ষ থেকে ঋদ্ধিকে সম্মান জানানো হয়েছে। তিনি মঙ্গলবার খেললেন আইপিএলের ১৫০তম ম্যাচ। আর মহম্মদ শামি (Mohammed Shami) খেললেন একশটি ম্যাচ। তাই এই দুই তারকাকে দেওয়া হল বিশেষ স্মারক। খেলা শুরুর আগে সেটি হাতে তুলে দিলেন দলনেতা হার্দিক পান্ডিয়া।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল শেষ ম্যাচে লখনউকে ৭ রানে হারিয়েছে। একই সঙ্গে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স পেয়েছে তিনটি জয় ও তিনটি পরাজয়। রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই দল তাদের শেষ ম্যাচে পঞ্জাবের কাছে ১৩ রানে হেরেছে।

এদিনের ম্যাচে অর্জুন তেন্ডুলকারের তৃতীয় ওভারের প্রথম বলে ঋদ্ধিমান সাহাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ঋদ্ধি এই ম্যাচে ভাল খেলতে পারেননি। তিনি করেছেন চার রান। অন্যদিকে সেঞ্চুরি ম্যাচে শামি তিন ওভারে ১২ রান দিয়ে উইকেট পাননি। তাঁর একটি ওভার বাকি রয়েছে।

ক্যাপ্টেন কুল যখন ক্যাপ্টেন হট! আইপিএলে চড়া মেজাজে ধোনি, ভিডিও ভাইরাল


```