
শেষ আপডেট: 14 April 2019 18:30
নতর দামের ধ্বংসাবশেষ। ছবি সৌজন্য এপি[/caption]
https://twitter.com/CNN/status/1117853425184727044
চতুর্দশ শতাব্দীতে নির্মিত এই গির্জা দেখতে প্রতি বছর দেড় কোটি মানুষ ভিড় করেন। ধর্মীয় স্থান হিসেবে নতর দাম গির্জার যত খ্যাতি, সাড়ে আটশো বছরের পুরনো গথিক স্থাপত্য হিসেবে তার খ্যাতি কোনও অংশে কম নয়। বহু কালজয়ী সাহিত্যে স্থান করে নিয়েছে নতর দাম। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরাসি সাহিত্যিক ভিক্তর হুগোর বিখ্যাত উপন্যাস ‘দ্য হাঞ্চব্যাক অফ নতর দাম।‘
নতর দামের অন্দরের গথিক স্থাপত্য
রঙিন কাচে মোড়া ছাদ
ভিতরের একটি অংশ
ভিতরের ভাস্কর্য
একটি সূত্রে জানা যাচ্ছে, গির্জাটি সারানোর কাজ চলছিল। সেখান থেকেই আগুন লাগে কোনওভাবে। সুপ্রাচীন এই গির্জার সংস্কারের জন্য গত বছরেই অর্থ সংগ্রহ করার আবেদন জানিয়েছিল ক্যাথলিক চার্চ। কিছু অংশ ভেঙে পড়ছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁ সব কাজ ফেলে ঘটনাস্থলে গেছেন।