
শেষ আপডেট: 26 June 2023 15:36
দ্য ওয়াল ব্যুরো: প্রযুক্তি কোথায় পৌঁছে গিয়েছে, এটি তারই প্রমাণ। না হলে যেখানে প্রাণের স্পন্দন নেই, সেই ভূপৃষ্ঠ থেকে এক লক্ষ ২০ হাজার ফুট উচ্চতায় স্ট্র্যটোস্ফিয়ারে আইসিসি বিশ্বকাপের ট্রফি উন্মোচন হল।
বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণও করেছে ওই ট্রফি। যে মাঠেই ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে। বিশ্বের মোট ১৮টি দেশে ঘুরবে বিশ্বকাপের ট্রফি।
বিদেশে যাবে তারপরেই। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ভারতেই থাকবে বিশ্বকাপের ট্রফি। এবার যদি ভারত ট্রফি জিততে পারে, সেটি থাকবে ২০২৭ সাল পর্যন্ত। না হলে এই সময়ের মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনিতেও যাবে আইসিসি ট্রফি।
এদিকে, মঙ্গলবারই বিশ্বকাপের সূচি প্রকাশ পেতে চলেছে। ইডেন পেতে পারে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। আরও একটি সেমি হবে মুম্বইতে। ৫ অক্টোবর শুরু হবে মেগা আসর, চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের আরও দুটি ম্যাচ হতে পারে ইডেনে। তার আগে কলকাতার এই মাঠকে ঢেলে সংস্কারও করা হবে।