Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আমের ওয়ার্ল্ড ক্যুইজিন এখন খাস কলকাতায়, জেনে নিন কোথায় মিলবে

চৈতালি দত্ত হাঁসফাঁস করা গরমে তৃপ্তির স্বাদ মিলতে আমের জুড়ি মেলা ভার। আর কলকাতায় বসে যদি আম দিয়ে ওয়ার্ল্ড ক্যুইজিনের স্বাদ মেলে তবে তো লা-জবাব। আলফানসো এবং হিমসাগর আম দিয়ে তৈরি মোহনীয় পদ এখন পাওয়া যাচ্ছে দ্য অ্যাস্টোর হোটেলের ডেক

আমের ওয়ার্ল্ড ক্যুইজিন এখন খাস কলকাতায়, জেনে নিন কোথায় মিলবে

শেষ আপডেট: 16 June 2023 12:59

চৈতালি দত্ত

হাঁসফাঁস করা গরমে তৃপ্তির স্বাদ মিলতে আমের জুড়ি মেলা ভার। আর কলকাতায় বসে যদি আম দিয়ে ওয়ার্ল্ড ক্যুইজিনের স্বাদ মেলে তবে তো লা-জবাব। আলফানসো এবং হিমসাগর আম দিয়ে তৈরি মোহনীয় পদ এখন পাওয়া যাচ্ছে দ্য অ্যাস্টোর হোটেলের ডেক ৮৮ এবং কাবাব-ই-কিউতে। অ্যাপিটাইজার থেকে শুরু করে মেনকোর্স, ডেজার্ট, ককটেলে রয়েছে আমের পরশ। হোটেলের এক্সিকিউটিভ শেফ আজাদ প্রসঙ্গত জানালেন, 'এই প্রচন্ড গরমের দাবদাহে আমি আম দিয়ে এমন পদ তৈরি করেছি যা খেয়ে অতিথিরা দীর্ঘক্ষণ চনমনে থাকতে পারবেন। খাবারে রয়েছে ওয়ার্ল্ড ক্যুইজিনের স্বাদ। আমি সবসময় এমন মেনু কিউরেট করি যা শুধু জিভে জল আনে তা নয় রসনাকেও তৃপ্ত করে’।

গরমে স্বস্তি মিলতে রেসিপিতে মিলবে ফ্রেশ ম্যাঙ্গো অ্যান্ড বেসিল লস্যি, র ম্যাঙ্গো কিউয়ি পান্নার সঙ্গে রয়েছে ম্যাঙ্গো ওয়াটারমিলন সালাড। এছাড়াও আছে স্টির ফ্রায়েড চিকেন ইন এ লেটুস বোল উইথ ম্যাঙ্গোস। মেনকোর্সে রয়েছে ওক টোস্টড সিল্কেন টোফু অ্যান্ড ম্যাঙ্গো উইথ স্পিনাচ রাইস, র ম্যাঙ্গো অ্যান্ড প্রন ইন ওয়েস্টার সস, গ্রিল্ড ফিশ অ্যান্ড পাকা আমের সালসা সার্ভড উইথ কোরিয়েনডার রাইস অ্যান্ড জুকিনি, আম গোস্ট সার্ভড উইথ স্টিমড রাইস/ গ্রিন চিলি নান, জ্যাক ফ্রুট পোপারস, ম্যাঙ্গো সালসা, জুকিনি ম্যাঙ্গো লাসাগনা ইত্যাদি। ডেজার্টে রয়েছে হোল ম্যাঙ্গো স্টাফড কুলফি, আলফানসো অ্যান্ড ফ্রেশ ক্রিম টার্ট, ম্যাঙ্গো পান্না কোটা, ফ্রেশ কাট ম্যাঙ্গোস উইথ আইসক্রিম ইত্যাদি।

ককটেল সেকশনে রয়েছে সামার ব্লাস্ট, ম্যাঙ্গোরিটা, ম্যাঙ্গো মোজো, ম্যাঙ্গো আইসইড টি ছাড়াও আরও অনেক কিছু। খরচ পড়বে কমপক্ষে ১৫০০ টাকা +কর (২জন)। তবে উল্লেখিত খাবারের স্বাদ নিতে হলে ৩০ জুনের মধ্যে এখানে ঢুঁ মারতেই হবে।

ঠিকানা : ১৫ শেক্সপিয়ার সরণি রোড, পার্ক স্ট্রিট এরিয়া ,কলকাতা ৭১।

যোগাযোগ : ০৩৩ ২২৮২৯৯৫৭।

ফাদার্স ডে-তে বাবাকে খাওয়াতে নিয়ে যেতে চান, জেনে নিন কোন রেস্তোরাঁয় থাকছে কী কী অফার


```