Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

সিগারেট আনতে ফ্রান্স থেকে স্পেনে যাওয়ার চেষ্টা যুবকের, উদ্ধার করে জরিমানা করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: নেশা বোধহয় একেই বলে! লকডাউনের মধ্যে সিগারেট শেষ হয়ে গেছিল এক ফরাসি যুবকের। তাই কম পয়সায় অনেক সিগারেট মজুত করতে পাহাড় ডিঙিয়ে ফ্রান্স থেকে স্পেনের দিকে হাঁটছিলেন ওই যুবক। তাতেই ঘটল বিপত্তি। পাহাড়ের জঙ্গল অসুস্থ হয়ে পড়েন ওই

সিগারেট আনতে ফ্রান্স থেকে স্পেনে যাওয়ার চেষ্টা যুবকের, উদ্ধার করে জরিমানা করল পুলিশ

শেষ আপডেট: 6 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নেশা বোধহয় একেই বলে! লকডাউনের মধ্যে সিগারেট শেষ হয়ে গেছিল এক ফরাসি যুবকের। তাই কম পয়সায় অনেক সিগারেট মজুত করতে পাহাড় ডিঙিয়ে ফ্রান্স থেকে স্পেনের দিকে হাঁটছিলেন ওই যুবক। তাতেই ঘটল বিপত্তি। পাহাড়ের জঙ্গল অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। তাঁকে হেলিকপ্টার নিয়ে গিয়ে উদ্ধার করে ফ্রান্সের মাউন্টেন পুলিশ। ভর্তি করা হয় হাসপাতালে। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে আপাতত ভাল আছেন ওই যুবক। তবে লকডাউন ভাঙার অপরাধে ওই যুবককে ১২০পাউন্ড জরিমানা করেছে ফ্রান্সের প্রশাসন। পিরেনিস পর্বত পেরিয়ে ফ্রান্স থেকে স্পেনে যাচ্ছিলেন ওই যুবক। গন্তব্য ছিল নিউ ক্যাটালোনিয়ার লা জাঙ্কারা। সেখানে নাকি সস্তায় সিগারেট পাওয়া যায়। অনেকটা পথ অতিক্রম করলেও শেষপর্যন্ত পিরেনিস পর্বত অতিক্রম করতে গিয়ে সমস্যায় পড়েন ওই যুবক৷ পাহাড়ের প্রায় খাদের সামনেই জ্ঞান হারান তিনি ৷ করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে ইউরোপের দেশে দেশে এখন লকডাউন। স্পেনের অবস্থা তার মধ্যে ভয়াবহ। ইতালির পর স্পেনেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। আর সেই মৃত্যুপুরী স্পেনের উদ্দেশেই হাঁটতে শুরু করেছিলেন এই যুবক।

```