Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হিন্দুত্ব থেকে সরছেন না, বন্ধুও থাকবেন: দেবেন্দ্রকে জানিয়ে দিলেন উদ্ধব

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির সঙ্গে হিন্দুত্ব প্রচার করার প্রতিশ্রুতি থেকে সরে আসছেন না, কোনও দিনই হিন্দুত্বকে তিনি খারিজ করে দেননি। এ কথা স্পষ্ট করে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, চিরকালই তিনি মহারাষ

হিন্দুত্ব থেকে সরছেন না, বন্ধুও থাকবেন: দেবেন্দ্রকে জানিয়ে দিলেন উদ্ধব

শেষ আপডেট: 2 December 2019 03:31

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির সঙ্গে হিন্দুত্ব প্রচার করার প্রতিশ্রুতি থেকে সরে আসছেন না, কোনও দিনই হিন্দুত্বকে তিনি খারিজ করে দেননি। এ কথা স্পষ্ট করে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, চিরকালই তিনি মহারাষ্ট্রের মসনদে তাঁর পূর্বসূরি দেবেন্দ্র ফড়ণবীশের বন্ধু থাকবেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনার সভাপতি উদ্ধব ঠাকরে বলেন, “আমি দেবেন্দ্র ফড়ণবীশের থেকে অনেক কিছু শিখেছি এবং আমি চিরকালই ওঁর বন্ধু থাকব। আমি এখনও হিন্দুত্বের মতাদর্শে বিশ্বাসী এবং কোনও দিনই এই আদর্শ থেকে বিচ্যুত হব না। গত পাঁচ বছরে আমি একবারের জন্যও সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি।” মহারাষ্ট্র বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে বিজেপির দেবেন্দ্র ফড়ণবীশ ও অধ্যক্ষ হিসাবে কংগ্রেসের নানা পাটোলে নির্বাচিত হওয়ার পর, বিধানসভায় একথা বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাকে বিরোধী দলনেতা বলব না, বলব ‘দায়িত্বশীল নেতা’। যদি তখন আপনি আমাদের প্রতি সদয় হতেন তা হলে এটা (বিজেপি-শিবসেনার জোট ভেঙে যাওয়া) ঘটত না।” ভোটের আগে ফড়ণবীশ বারবার বলেছিলেন, “মে পুনহা ইয়েঁ” অর্থাৎ আমি ফিরে আসব। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে কথা নানা ভাবে ছড়িয়ে পড়েছিল। এ দিন উদ্ধব ঠাকরে বলেন, “আমি কোনও দিনই বলিনি যে আমি ফিরে আসব, কিন্তু আমি এই সভায় এসেছি।” উদ্ধব বলেন, “আমি এই সভা ও মহারাষ্ট্রের মানুষকে আশ্বাস দিচ্ছি যে আমি মাঝরাতে কোনও কিছু করব না। আমি জনগণের স্বার্থেই কাজ করব।” নতুন জোট প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভাগ্যবান মুখ্যমন্ত্রী কারণ যাঁরা একসময় আমার বিরোধিতা করেছিলেন, আজ তাঁরা আমার সঙ্গে আছেন এবং আমি যাঁদের সঙ্গে ছিলাম তাঁরা রয়েছেন উল্টো দিকে। আমি এখানে এসেছি আমার ভাগ্যের জোরে ও জনতার আশীর্বাদে। আমি কোনও দিনও কাউকে বলিনি যে আমি এখানে আসব কিন্তু আমি এখানে এসেছি।” কোনও দিন কোনও ভোটে লড়েননি উদ্ধব ঠাকরে, তাঁর পরিবার থেকে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন। “মে পুনহা ইয়েঁ” প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দেবেন্দ্র ফড়ণবীশ জানান, এ কথা তিনি নিশ্চয়ই বলেছেন, তবে কবে আসবেন সেই সময়ের কথা উল্লেখ করতে ভুলে গেছেন।

```