Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

কার্তিক মহারাজের ফাঁসির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে পথে মহিলারা, বিক্ষোভ থানাতেও

এক বিক্ষোভকারী মহিলা বলেন, “ধর্মগুরুদের উপর ভরসা রেখে মানুষ আশ্রয় নেয়। অথচ সেই আস্থার সুযোগ নিয়ে কার্তিক মহারাজের মতো লোকেরা নিজেদের স্বার্থসিদ্ধি করে। আমরা চাই, তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

কার্তিক মহারাজের ফাঁসির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে পথে মহিলারা, বিক্ষোভ থানাতেও

গ্রাফিক্স-দ্য ওয়াল।

শেষ আপডেট: 1 July 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো: ধর্মের নামে অপরাধ! যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের (Kartik Maharaj) সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাস্তায় নামলেন নবগ্রামের মহিলারা (Nabagram)। শনিবার সকালে থানার সামনে ঝাঁটা হাতে অবস্থান বিক্ষোভ দেখান এলাকার শতাধিক মহিলা।

'ধর্মের নামে অপরাধ বন্ধ হোক', 'কার্তিক মহারাজের গ্রেপ্তার চাই'— এলাকার মহিলাদের এই স্লোগানে কেঁপে ওঠে গোটা নবগ্রাম। থানা চত্বরে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বিক্ষোভ। প্রতিবাদীদের দাবি, দীর্ঘদিন ধরেই কার্তিক মহারাজ তাঁর আশ্রমের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন।

এক বিক্ষোভকারী মহিলা বলেন, “ধর্মগুরুদের উপর ভরসা রেখে মানুষ আশ্রয় নেয়। অথচ সেই আস্থার সুযোগ নিয়ে কার্তিক মহারাজের মতো লোকেরা নিজেদের স্বার্থসিদ্ধি করে। আমরা চাই, তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

নবগ্রাম থানায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে মহিলাদের দাবি, অবিলম্বে অভিযুক্তের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

থানার সামনে বিক্ষোভের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এক আধিকারিক বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এদিকে, কার্তিক মহারাজের আশ্রমের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের বক্তব্য, “এটি উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত। মহারাজ কোনও অনৈতিক কাজে লিপ্ত নন।”

তবে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ তীব্র আকার নিচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মহিলাদের একাংশ বলেন, “এফআইআর হওয়ার পরেও অভিযুক্ত কেন মুক্ত? যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে আমরা আরও বড় আন্দোলনে সামিল হব।”


```