Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মোদীর মহিলা বিল নিয়ে বেসুরো বিজেপির উমা, ওবিসি কাঁটায় বিদ্ধ দল

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সংসদের নতুন ভবনে অধিবেশনের পয়লা দিনে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) পেশ করেছে নরেন্দ্র মোদী সরকার। আগের দিন সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সংসদের এই অধিবেশনে ঐতিহাসিক সিদ্ধা

মোদীর মহিলা বিল নিয়ে বেসুরো বিজেপির উমা, ওবিসি কাঁটায় বিদ্ধ দল

শেষ আপডেট: 20 September 2023 06:40

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সংসদের নতুন ভবনে অধিবেশনের পয়লা দিনে মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) পেশ করেছে নরেন্দ্র মোদী সরকার। আগের দিন সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সংসদের এই অধিবেশনে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরদিন মঙ্গলবার মহিলা সংরক্ষণ বিল পেশ করে দিনটিকে ঐতিহাসিক আখ্যা দেন প্রধানমন্ত্রী। কিন্তু বিলটি পেশ হওয়ার পর সেটির কার্যকারিতা নিয়ে নানা মহল থেকে আপত্তি উঠেছে। আপত্তি উঠেছে বিজেপির অন্দরমহল থেকেও। ফলে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর কৃতিত্ব লোকসভার ভোটের সময় বড় মুখ করে প্রচার করা যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে পদ্ম শিবিরে।

দলের একাংশের বক্তব্য, বিলটি (Women Reservation Bill) নিয়ে বিরোধীদের দিকে আঙুল তোলার তেমন অবকাশ নেই। কম-বেশি সব দলই বিলটি নিয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। কিন্তু কবে সংরক্ষণ চালু হবে বিলে তার উল্লেখ নেই। বরং যে দুটি শর্ত আরোপ করা হয়েছে তাতে ঘোর অনিশ্চিয়তা দেখা দিয়েছে। কারণ, সংরক্ষণ চালু হবে পরবর্তী জনগণনা এবং লোকসভা ও বিধানসভার আসন ও এলাকা পুনর্বিন্যাসের পর। এই দুই ব্যপারে আবার সরকার নীরবতা রক্ষার সিদ্ধান্ত নিয়েছে।

আরও একটি বিষয়ে পদ্ম শিবিরে গুঞ্জন শুরু হয়েছে যা নিয়ে বিরোধীরা ইতিমধ্যে সরব। বিলে তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের জন্য পৃথক আসন সংরক্ষণের কথা বলা হলেও উল্লেখ নেই অন্যান্য অনুন্নত বা ওবিসি’দের কথা। বিহারের মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের অন্যতম মুখ নীতীশ কুমার প্রশ্ন তুলেছেন, ৬০ শতাংশ মহিলাকে সংরক্ষণের আওতার বাইরে রেখে একটা বিল পাশ করানো হাস্যকর পদক্ষেপ। অবস্থান বদলে কংগ্রেসও সরব ওবিসি মহিলাদের সংরক্ষণের দাবিতে।

এই ইস্যুতেই বিজেপির অস্বস্তি বাড়িয়ে তুলেছেন মধ্যপ্রদেশের নেত্রী উমা ভারতী (Uma Bharati)। মহিলা সংরক্ষণ বিলের জন্য যে মহিলা এমপি’রা সংসদে নজরকাড়া ভূমিকা পালন করেছেন উমা তাঁদের অন্যতম। বরাবর নাটুকে আচরণের জন্য বিখ্যাত জঙ্গি মেজাজের নেত্রী উমা একদিন সংসদে নিজের আসনের উপর দাঁড়িয়ে উঠে মহিলা বিল পাশ করানোর দাবি জানিয়েছিলেন। সাতসকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে উমা সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ওবিসি সংরক্ষণ বাদে মহিলা বিল অর্থহীন।

উমা নিজে মধ্যপ্রদেশে ওবিসি সম্প্রদায়ের অন্যতম মুখ। মূলত নিজের সম্প্রদায়ের সমর্থনের জোরে ২০০৩ সালে তিনি মধ্যপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী হন। তিনিই প্রথম গেরুয়া বসনধারী মুখ্যমন্ত্রী। দলের সঙ্গে নানা প্রশ্নে বিবাদের কারণে মূল স্রোত থেকে ছিটকে যাওয়া উমা প্রায়ই ফোঁস করেন। মধ্যপ্রদেশ তাঁর মদ বিরোধী আন্দোলন বিজেপির শিবরাজ সিং চৌহান সরকারকে বারে বারে বিপাকে ফেলেছে।

বিজেপির অন্দরমহলের খরব, উমা যে কথা সাহস করে প্রধানমন্ত্রীকে লিখেছেন তা অনেকেরই মনের কথা। প্রধানমন্ত্রী মোদী নিজেও ওবিসি সম্প্রদায়ের মানুষ। সেই প্রসঙ্গ টেনে দলের অনেকেই বলছেন, মহিলা বিল পাশ করানো যেমন ঐতিহাসিক পদক্ষেপ হবে, তেমনই ওবিসি মহিলাদের সংরক্ষণের আওতা থেকে দূরে রাখাটা হবে দলের ঐতিহাসিক ভুল।

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিল: বিতর্কে বলবেন সনিয়া, অবস্থান বদলে ওবিসি কোটা দাবি কংগ্রেসের


```