Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

মহিলা সংরক্ষণ: সংসদে মুখে মুখে প্রয়াত বাঙালি সাংসদ গীতা মুখোপাধ্যায়ের কথা

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সংসদে সনিয়া গান্ধী ভাষণ শেষ করতেই বিজেপির নিশিকান্ত দুবে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন, কংগ্রেস নেত্রীকে শ্রদ্ধা করি। কিন্তু তাঁর কাছ থেকে আরও একটু উদারতা প্রত্যাশা করেছিলাম। মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill

মহিলা সংরক্ষণ: সংসদে মুখে মুখে প্রয়াত বাঙালি সাংসদ গীতা মুখোপাধ্যায়ের কথা

শেষ আপডেট: 20 September 2023 07:50

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সংসদে সনিয়া গান্ধী ভাষণ শেষ করতেই বিজেপির নিশিকান্ত দুবে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করেন, কংগ্রেস নেত্রীকে শ্রদ্ধা করি। কিন্তু তাঁর কাছ থেকে আরও একটু উদারতা প্রত্যাশা করেছিলাম। মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) প্রসঙ্গে উনি প্রয়াত সিপিআই সাংসদ বাংলার নেত্রী গীতা মুখোপাধ্যায় (Bengali MP Geeta Mukherjee) এবং বিজেপি নেত্রী সুষমা স্বরাজের অবদান স্মরণ করলে ভাল করতেন।

সনিয়া নাম না করলেও এখনও পর্যন্ত বিল (Women Reservation Bill) নিয়ে বিতর্কে দল নির্বিশেষে সব বক্তাই গীতা মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করেছেন। সেই তালিকায় বিজেপির নিশিকান্ত যেমন আছেন, তেমনই আছেন ডিএমকের কানিমোঝি, তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার, কংগ্রেসের নীরজ ডাঙ্গি।

মঙ্গলবার মহিলা সংরক্ষণ বিল পেশ হওয়ার পরও দল নির্বিশেষে সংসদে ভিতরে-বাইরে সাংসদেরা গীতা মুখোপাধ্যায়ের (Bengali MP Geeta Mukherjee) কথা স্মরণ করেন। তার আগে সোমবার সংসদের পুরনো ভবনের বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহিলা সাংসদদের অবদানের কথা স্মরণ করতে গিয়ে গীতা মুখোপাধ্যায়কে স্মরণ করেন। বুধবার সনিয়ার ভাষণ শেষে কংগ্রেসের এক সাংসদ একান্তে বলেছেন কংগ্রেস নেত্রীর গীতা মুখোপাধ্যায়, সুষমা স্বরাজদের নাম উল্লেখ না করার মধ্যে কোনও রাজনীতি নেই। সময় সংক্ষিপ্ত। তাই অল্প কথায় দলের অবস্থান ও অবদান তুলে ধরেছেন সনিয়া।

কে ছিলেন গীতা মুখোপাধ্যায় মৃত্যুর দু’দশক পর ভারতের সংসদে যাঁর কথা ঘুরে ফিরে আসছে? সিপিআইয়ের নেত্রী গীতা ছিলেন অবিভক্ত মেদিনীপুরের পাঁশকুড়া লোকসভা আসন থেকে সাতবারের বিজয়ী সাংসদ। তার আগে পাঁশকুড়া পূর্ব বিধানসভার চার বারের বিধায়ক ছিলেন। ২০০০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর পর পাঁশকুড়া লোকসভার উপনির্বাচনে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য গঠিত দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন আমলা বিক্রম সরকার। গীতার আগে ওই আসন থেকে দীর্ঘদিন সাংসদ ছিলেন স্বনামধন্য কংগ্রেস নেত্রী আভা মাইতি।

এই মঞ্চে জ্যোতি বসু, গীতা মুখোপাধ্যায় ও বিমান বসু। ফাইল চিত্র।

রাজনৈতিক বিরোধিতা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গীতার ছিল দিদি-বোনের সম্পর্ক। সংসদে দু’জনই তাঁদের প্রতিবাদী চরিত্রের জন্য সুপরিচিত ছিলেন। দল ছোট হলেও একটা সময় সংসদে প্রতিবাদী ভূমিকার কারণে সিপিআইয়ের দুই সাংসদ গীতা মুখোপাধ্যায় এবং প্রয়াত গুরুদাস দাশগুপ্তকে গোটা দেশ চিনত। শুধু মমতা নন, রাজনৈতিক বিরোধিতার ঊর্ধ্বে উঠে গীতা সব দলের সাংসদদের সঙ্গেই সু-সম্পর্ক রেখে চলতেন। একটা সময় সংসদে দিদি আর গীতা মুখোপাধ্যায় সমার্থক হয়ে উঠেছিলেন। পরে যে সম্মান অর্জন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গীতা মুখোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা অবদানের অন্যতম হল সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণের লড়াই। নয়ের দশকের মাঝামাঝি এই বিল সংসদে পেশ হওয়ার পর সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। কমিটির চেয়ারপারসন ছিলেন গীতা। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সদস্য। গীতার নেতৃত্বাধীন কমিটি ৩৩ শতাংশ আসন সংরক্ষণের জন্য জোরালো সুপারিশ করে।

শুধু কমিটির সুপারিশই নয়, সংসদে এবং দলেও নারীর অধিকার নিয়ে আজীবন লড়াই করেছেন এই কমিউনিস্ট নেত্রী। গীতার স্বামী বিশ্বনাথ মুখোপাধ্যায়ও ছিলেন সিপিআইয়ের প্রথমসারির নেতা। দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের মন্ত্রীও ছিলেন প্রয়াত বিশ্বনাথ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: মহিলা বিল নিয়ে সনিয়ার মুখে জীবনসঙ্গী রাজীবের অবদান, দাবি তুলবেন ওবিসি কোটার


```