Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মহিলা বিল নিয়ে সনিয়ার মুখে জীবনসঙ্গী রাজীবের অবদান, দাবি তুলবেন ওবিসি কোটার

দ্য ওয়াল ব্যুরো: মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) নিয়ে বুধবার সংসদে বিতর্কের সূচনা করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। নারী শক্তি বন্ধন অধিনিয়ম, ২০২৩ নামে পেশ হওয়া বিলটি সমর্থন করে ভাষণের শুরুতেই কংগ্রেস সংসদীয় দলে

মহিলা বিল নিয়ে সনিয়ার মুখে জীবনসঙ্গী রাজীবের অবদান, দাবি তুলবেন ওবিসি কোটার

শেষ আপডেট: 20 September 2023 07:11

দ্য ওয়াল ব্যুরো: মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) নিয়ে বুধবার সংসদে বিতর্কের সূচনা করলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। নারী শক্তি বন্ধন অধিনিয়ম, ২০২৩ নামে পেশ হওয়া বিলটি সমর্থন করে ভাষণের শুরুতেই কংগ্রেস সংসদীয় দলের নেতা সনিয়া অভিযোগ করেন, ‘এই বিলে অন্যান্য অনুন্নত শ্রেণি (ওবিসি)-র মহিলাদের বঞ্চনা করা হয়েছে।’ দাবি তোলেন ‘ওবিসি’দের সংরক্ষণের আওতায় আনতে হবে’।

ওয়াকিবহাল মহলের মতে, ইন্ডিয়া জোটের শরিক দলগুলির অবস্থানের কথা বিবেচনায় রেখেই কংগ্রেস নেত্রী ভাষণের শুরুতেই ওবিসি সংরক্ষণ নিয়ে সরব হন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মঙ্গলবারই এই ব্যাপারে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। কংগ্রেস এই ব্যাপারে যে তাদের অবস্থান বদল করেছে তা খোলসা করেন খাড়্গে। বুধবার সনিয়া তাঁর ভাষণে বুঝিয়ে দেন, ওবিসি ভোটকে পাখির চোখ করতে চলেছে ইন্ডিয়া জোট।

এই বিলের (Women Reservation Bill) ব্যাপারে কংগ্রেসের কৃতিত্ব দাবি করতে গিয়ে সনিয়া স্বামী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অবদানের কথাও উল্লেখ করেন। বলেন, যিনি এই ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন সেই রাজীবের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে (Rajib Gandhi contribution)। সনিয়ার কথায়, ‘এই বিল আমার নিজের জীবনেরও একটি আবেগঘন মুহূর্ত। প্রথমবারের মতো, পঞ্চায়েত, পুরসভার নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব নির্ধারণের জন্য সাংবিধানিক সংশোধনী এনেছিলেন আমার জীবনসঙ্গী।

সনিয়ার পরই বিজেপির পক্ষে মুখ খোলেন ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেন, সনিয়া শুধু দলের ঢাক পিটিয়ে গেলেন। তাঁর মতো নেত্রীর কাছ থেকে এই বিল নিয়ে উদারতা প্রত্যাশা করেছিলাম। খুব ভাল হত, উনি প্রয়াত সিপিআই নেত্রী গীতা মুখোমাধ্যায় ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজের কথা উল্লেখ করলে। ওবিসি কোটার দাবি নিয়ে বিজেপি সাংসদ বলেন, কংগ্রেস সুবিধাবাদী। এতদিন তারা ওবিসি কোটার দাবি করেনি।

আরও পড়ুন: মোদীর মহিলা বিল নিয়ে বেসুরো বিজেপির উমা, ওবিসি কাঁটায় বিদ্ধ দল


```