Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

লোকসভায় নয়া ইতিহাস, পাশ হল মহিলা সংরক্ষণ বিল, পক্ষে ভোট পড়ল ৪৫৪, বিপক্ষে ২

দ্য ওয়াল ব্যুরো: তিন দশকের অপেক্ষার পর অবশেষে লোকসভায় (Loksabha) পাশ হল মহিলা সংরক্ষণ বিল (women reservation bill)। যার অর্থ লোকসভায় এবার ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। যেহেতু এটি সংবিধান বিল তাই সভার দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থ

লোকসভায় নয়া ইতিহাস, পাশ হল মহিলা সংরক্ষণ বিল, পক্ষে ভোট পড়ল ৪৫৪, বিপক্ষে ২

শেষ আপডেট: 20 September 2023 14:38

দ্য ওয়াল ব্যুরো: তিন দশকের অপেক্ষার পর অবশেষে লোকসভায় (Loksabha) পাশ হল মহিলা সংরক্ষণ বিল (women reservation bill)। যার অর্থ লোকসভায় এবার ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। যেহেতু এটি সংবিধান বিল তাই সভার দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। দেখা গেল, ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট দিয়েছেন ৪৫৪ জন। বিপক্ষে ভোট দিয়েছেন ২ জন।

এ ঘটনা ঐতিহাসিক বৈকি। ৯৬ সালে লোকসভায় প্রথমবার মহিলা সংরক্ষণ বিল পেশ করেছিল এইচ ডি দেবগৌড়া সরকার। সেই থেকে প্রায় ২৭ বছর অতিক্রান্ত। দেবগৌড়া, ইন্দ্রকুমার গুজরাল, অটলবিহারী বাজপেয়ী এবং মনমোহন সিং জমানায় এই বিল লোকসভায় পেশ ও পাশের বার বার চেষ্টা হয়েছে। কিন্তু অতীতে কোনও সরকারই সফল হয়নি। মনমোহন সিং সরকার ২০১০ সালের ৯ মার্চ রাজ্যসভায় বিলটি পাশ করাতে সফল হয়েছিলেন। কিন্তু লোকসভায় বিলের পক্ষে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন জোগাড় করতে পারেনি। যা সম্ভব হল এবার।

২০১৪ সাল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাতে ৯ বছর আগেই এই বিল পাশ করানো যেত। এ নিয়ে সমালোচনা করেও এদিন বিলকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। বিলকে সমর্থন জানিয়েছে তৃণমূলও। (women reservation bill)

তবে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের কথায়, এই বিল হল লোক ঠকানো। এখনই দেশে মহিলা সংরক্ষণ বাস্তবায়িত হবে না। আগে সরকার জনগণনা করবে। কবে সেই জনগণনা হবে তার কোনও ঠিক নেই। তারপর সরকার সেই জনগণনার ভিত্তিতে লোকসভার আসনের ডিলিমিটেশন করবে। তা কবে হবে তাও অনিশ্চিত। তারপর এই সংরক্ষণ ব্যবস্থা চালু হবে। সুতরাং সরকারের প্রকৃত উদ্দেশ্য যে শুধুই রাজনৈতিক প্রচারের ফায়দা নেওয়া, এই নিয়ে কোনও সন্দেহ নেই।

কানাডা যেন নয়া পাকিস্তান, ট্রুডোর দেশে সাবধান, দেশবাসীকে সতর্ক করল দিল্লি


```