Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শপিং মলে তরুণীকে ছুরি মেরে খুন

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ গ্রেটার নয়ডার শপিং মলে খুন হল এক তরুণী । খুনির নাম কুলদীপ সিং।  সে কয়েক মাস ধরেই ওই তরুণীকে নানাভাবে বিরক্ত করত । মেয়েটি কাজ করত শপিং মলের এক দোকানে ।  তার বাড়ি ছিল দাদরি অঞ্চলে। একটি ছেলে তাকে

শপিং মলে তরুণীকে ছুরি মেরে খুন

শেষ আপডেট: 23 June 2018 06:51

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ গ্রেটার নয়ডার শপিং মলে খুন হল এক তরুণী । খুনির নাম কুলদীপ সিং।  সে কয়েক মাস ধরেই ওই তরুণীকে নানাভাবে বিরক্ত করত । মেয়েটি কাজ করত শপিং মলের এক দোকানে ।  তার বাড়ি ছিল দাদরি অঞ্চলে। একটি ছেলে তাকে রাস্তায় বিরক্ত করছে শুনে বাড়ির লোক তার জন্য অটোর ব্যবস্থা করেছিল। সেই অটো তাকে শপিং মিলে নিয়ে যেত এবং নিয়ে আসত। মেয়েটিকে রাস্তায় না পেয়ে কুলদীপ শনিবার শপিং মলেই হানা দেয়। মেয়েটি কোনও কারণে মলের একতলায় নেমেছিল। তাকে দেখতে পেয়ে কুলদীপ সোজা তার দেহে ছুরি বসিয়ে দেয়। পরে সে পালাতে চেষ্টা করেছিল। কিন্তু পুলিশকে দেখে নিজের দেহে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করে।  তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারও বাড়ি দাদরির গৌতমপুরী এলাকায়।

```