Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আমি ভারতে নিরাপদ নই কেন, সংসদ ভবনের বাইরে একাই প্রতিবাদ তরুণীর

দ্য ওয়াল ব্যুরো : হায়দরাবাদের কাছে তরুণী পশুচিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গত কয়েকদিনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। এর মধ্যে মহিলাদের নিরাপত্তার দাবিতে শনিবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন এক মহিলা। পরে পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে যায়। অভিয

আমি ভারতে নিরাপদ নই কেন, সংসদ ভবনের বাইরে একাই প্রতিবাদ তরুণীর

শেষ আপডেট: 30 November 2019 12:44

দ্য ওয়াল ব্যুরো : হায়দরাবাদের কাছে তরুণী পশুচিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গত কয়েকদিনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। এর মধ্যে মহিলাদের নিরাপত্তার দাবিতে শনিবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন এক মহিলা। পরে পুলিশ তাঁকে সরিয়ে নিয়ে যায়। অভিযোগ, পুলিশ হেপাজতে তরুণীকে মারধর করা হয়েছে। তরুণীর নাম অনু দুবে। বয়স প্রায় ২৫। এদিন সকালে তিনি প্ল্যাকার্ড নিয়ে সংসদ ভবনের দুই ও তিন নম্বর গেটের মাঝামাঝি ফুটপাথের ওপরে বসে পড়েন। তাঁর প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি ভারতে নিজেকে নিরাপদ ভাবতে পারছি না কেন?’ পুলিশ তাঁকে বলে, আপনি যন্তর মন্তরে গিয়ে বিক্ষোভ দেখান। তিনি যেতে চাননি। পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশ তাঁকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। পরে তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। পরে সংবাদ মাধ্যমের কাছে ওই তরুণী বলেন, তিনি সরকারের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। দিল্লির মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল বলেন, “হায়দরয়াবাদে ধর্ষণ ও খুনের ঘটনায় উদ্বিগ্ন হয়ে এক তরুণী প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। পুলিশ তাঁকে আটক করেছে। মারধর করেছে।” স্বাতী মালিওয়াল জানান, তিনি থানায় গিয়ে তরুণীর সঙ্গে দেখা করেছিলেন। পুলিশের আচরণে সে ভয় পেয়ে গিয়েছিল। দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যানের প্রশ্ন, “যারা প্রতিবাদ জানাবে, তাদের কি এই অবস্থাই হবে?” দিল্লি পুলিশ অবশ্য মারধরের কথা অস্বীকার করেছে। https://twitter.com/SwatiJaiHind/status/1200738286676799488 https://twitter.com/SwatiJaiHind/status/1200710288078589954 গত বুধবার হায়দরাবাদের কাছে শমসদাবাদ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক তরুণী পশুচিকিৎসক। ২৬ বছর বয়সী ওই তরুণীর দগ্ধ দেহ পাওয়া যায় বৃহস্পতিবার। ধর্ষণ ও খুনের দায়ে আপাতত চার যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের তিনজনের বয়স ২০ বছর অপরজনের ২৬। তাদের নাম মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকাসাভুলু। চারজনেরই বাড়ি নারায়ণপেট নামে এক জায়গায়। সেই শহর হায়দরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে। তারা লরির ড্রাইভার ও ক্লিনার হিসাবে কাজ করত। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে।

```