Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মায়ের কোল ভরল রেল কামরায়! বেলদায় চলন্ত ট্রেনে সন্তান প্রসব, হাসপাতালে নিয়ে গেল রেল পুলিশ

য়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসের এক যাত্রী বলেন, “হঠাৎ করে কান্নার আওয়াজ পেয়ে সবাই চমকে যাই। তারপর বুঝতে পারি, ট্রেনেই এক মা সন্তান প্রসব করেছেন। এমন ঘটনা এই প্রথম দেখলাম।”

মায়ের কোল ভরল রেল কামরায়! বেলদায় চলন্ত ট্রেনে সন্তান প্রসব, হাসপাতালে নিয়ে গেল রেল পুলিশ

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 August 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনেই (Indian Railway) সন্তান প্রসব (Newborn Baby)!

 শুক্রবার সকালে গুয়াহাটি সুপারফাস্ট (Guwahati Exexpress) এক্সপ্রেসের কামরায় জন্ম নিল এক কন্যাসন্তান। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বর ও পশ্চিম মেদিনীপুরের বেলদার (Belda, West Midnapur) মাঝে।

রেল সূত্রে খবর, সন্তানসম্ভবা সাহা বানু (২১) গত ৩০ জুলাই বেঙ্গালুরু স্টেশন থেকে ওই ট্রেনে উঠেছিলেন। তাঁর বাড়ি অসমের বোঙ্গাইগাঁও জেলায়। এদিন ভোরে বালেশ্বরের কাছাকাছি এলেই প্রসব যন্ত্রণা শুরু হয় তাঁর। পরিস্থিতি বেগতিক বুঝে কামরার যাত্রীরা টিকিট পরীক্ষককে জানান, তিনি সঙ্গে সঙ্গে রেল পুলিশকে খবর দেন।

রেল পুলিশেরর তৎপরতায় সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটিকে বেলদা স্টেশনে থামানো হয়। এরপর ট্রেন থেকে মা ও সদ্যোজাতকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। বর্তমানে মা ও সদ্যোজাত, দু’জনেই সুস্থ। হাসপাতাল সূত্রে খবর, প্রসূতি এবং তার নবজাতক কন্যা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। চিকিৎসকরা জানান, সময়মতো হাসপাতালে আনার ফলে জটিলতা এড়ানো গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা ও ট্রেনযাত্রীদের একাংশ রেল পুলিশের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলেন, “এত দ্রুত ব্যবস্থা না নিলে বিপদ হতে পারত। রেল পুলিশ যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা অভূতপূর্ব।”

গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেসের এক যাত্রী বলেন, “হঠাৎ করে কান্নার আওয়াজ পেয়ে সবাই চমকে যাই। তারপর বুঝতে পারি, ট্রেনেই এক মা সন্তান প্রসব করেছেন। এমন ঘটনা এই প্রথম দেখলাম।”

ঘটনার জেরে ট্রেন কিছুক্ষণের জন্য দেরি করলেও, যাত্রীদের মধ্যে কোনও ক্ষোভ দেখা যায়নি। বরং নবজাতককে নিয়েই ছড়ায় আবেগঘন পরিবেশ।

রেল পুলিশের এক আধিকারিক জানান, “সাহা বানুর অবস্থা ভালো না হলে ট্রেন চালানো ঝুঁকির হত। তাই স্টেশন থামিয়ে নিরাপদে তাঁদের নামিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এখন দু’জনেই সুস্থ রয়েছেন।”


```